আর কয়েক ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কলকাতা-সহ একাধিক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তীব্র গরমের মাঝেই কিছুটা স্বস্তির ইঙ্গিত মিলল রবিবার সকালে। শহরের আকাশে মেঘের আনাগোনা থাকায় রোদের তেজ অনেকটাই কম, ফলে দিনের শুরুটা তুলনামূলক আরামদায়ক। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ভোটের উত্তাপের পাশাপাশি গরমের দাপটে নাজেহাল রাজ্যবাসীর জন্য এই খবর কিছুটা স্বস্তি এনে দিয়েছে।

কলকাতায় সকাল থেকেই মেঘলা আকাশের প্রভাব স্পষ্ট। দিনের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৮ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে বলে জানা গিয়েছে। যদিও মেঘের উপস্থিতি রোদের তাপ কমিয়েছে, তবুও বাতাসে আর্দ্রতার কারণে ভ্যাঁপসা গরমের অস্বস্তি থেকেই যাচ্ছে। বিকেলের দিকে শহরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে, উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে কালবৈশাখীর আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আরও পড়ুনঃভোট প্রচারে চাষিদের সঙ্গে ধান ঝাড়লেন তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ

আবহাওয়া দফতরের মতে, রবিবার ও সোমবার পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও জানা যাচ্ছে, ১ মে পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে।

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর