গরম থেকে বাঁচাতে ঝাড়গ্রাম চিড়িয়াখানার পশু-পাখিদের মেনুতে এবার গুড়জল ও তরমুজ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে তাপমাত্রা যখন ৪০ ডিগ্রির উপরে ঘোরাফেরা করছে, তখন প্রবল গরমে নাজেহাল সাধারণ মানুষ থেকে শুরু করে বন্যপ্রাণীরাও। দাবদাহের এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্কের বাসিন্দা পশু-পাখিদের উপর। গরম থেকে রক্ষা পেতে পার্ক কর্তৃপক্ষ বিশেষ একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে।

জানা গিয়েছে, প্রাণীদের শরীর ঠান্ডা রাখতে নিয়মিত গুড়জল দেওয়া হচ্ছে। পাশাপাশি তাদের খাদ্য তালিকায় যুক্ত করা হয়েছে শসা ও তরমুজের মতো জলসমৃদ্ধ ফল। এনক্লোজারের উপর খড়ের ছাউনি দেওয়া হয়েছে যাতে সরাসরি রোদের তাপ কম পড়ে। চিতা, ভাল্লুকের মতো মাংসাশী প্রাণীদের ঠান্ডা জলে স্নান করানো হচ্ছে নিয়মিতভাবে। এছাড়া স্প্রিংকলার বসিয়ে জল ছিটানোর ব্যবস্থা করা হয়েছে, যাতে পরিবেশ কিছুটা শীতল থাকে।

আরও পড়ুন: ভোট প্রচারে চাষিদের সঙ্গে ধান ঝাড়লেন তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ

ঝাড়গ্রামের বন আধিকারিক উমর ইমাম জানিয়েছেন, গরমের তীব্রতা থেকে পশু-পাখিদের সুরক্ষায় প্রতিনিয়ত নজরদারি চলছে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এনক্লোজারের ভেতরের পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই জুলজিক্যাল পার্কটি জঙ্গলমহলের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র, যেখানে শীতকালে বিপুল সংখ্যক পর্যটকের ভিড় হয়। তবে গ্রীষ্মকালে পাথুরে জমি ও তাপমাত্রার কারণে পরিস্থিতি কঠিন হয়ে পড়ে। বর্তমানে পার্কে রয়েছে ১৬ প্রজাতির ১৮৭টি স্তন্যপায়ী, ১২ প্রজাতির ১৫৩টি সরীসৃপ এবং ১৮ প্রজাতির ৭৪টি পাখি।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের চরম আবহাওয়ায় প্রাণীদের স্বাভাবিক আচরণেও পরিবর্তন আসে। তাই সময়মতো সঠিক যত্ন ও পরিবেশ নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্কে নেওয়া এই পদক্ষেপগুলো প্রাণীদের সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?