ট্রাম্পের উপস্থিতিতে হোয়াইট হাউসে নৈশভোজ চলাকালীন পর পর চলল গুলি, তারপর…

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হোয়াইট হাউসে  নৈশভোজের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাম্প সহ মার্কিন কর্তারা। সকলেই ছিলেন বেশ খোশমেজাজে । কিন্তু সেই আনন্দের মাঝেই পর পর চলল গুলি। মুহূর্তে ছড়িয়ে পরে আতঙ্ক। তার পরেই দ্রুত  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং অন্যান্য শীর্ষ মার্কিন নেতাদের অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। যদিও এই গুলি চলার ঘটনায় কেউ  নিহত হয়নি। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।    

গুলি চলার পর  সিক্রেট সার্ভিসের আধিকারিকেরা গোটা এলাকা ঘিরে ফেলেন। ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে গুলি চালানোর পরেই ট্রাম্পকে নিরাপত্তারক্ষীরা ঘিরে ধরে। এবং সেখান থেকে তাঁরা দৌড়ে পালিয়ে যান। অনুষ্ঠানে  বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।  তা ছাড়াও বেশ কয়েকজন ক্যাবিনেট সচিবও উপস্থিত ছিলেন।  আমেরিকান প্রেসিডেন্ট  সাংবাদিকদের সঙ্গে ডিনার  করার সময়ে এই ঘটনা ঘটে।  হামলাকারীকে ধরার পরেই  নিরাপত্তারক্ষীদের প্রশংসা করেন  ট্রাম্প।  তবে গুলি চলার পরেও অনুষ্ঠান চালিয়ে যাওয়ার নির্দেশ দেন ট্রাম্প। ট্রাম্প হামলাকারীকে ‘একক হামলাকারী’ হিসেবে বর্ণনা করেছেন। সঙ্গে জানিয়েছেন হামালাকারী ভারী অস্ত্রে সজ্জিত ছিল। 

ঘটনার পর ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রটোকল অনুযায়ী আমাদের এই  চত্বর ত্যাগ করার অনুরোধ জানিয়েছে, যা আমরা অবিলম্বে পালন করব। ৩০ মিনিটের মধ্যে হোয়াইট হাউসের প্রেস ব্রিফিং রুম থেকে আমি একটি সংবাদ সম্মেলন করব। ফার্স্ট লেডি, ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সকল সদস্য সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে আছেন। ঠিক আধা ঘণ্টা পরেই আমরা আপনাদের সামনে কথা বলব। এই আয়োজনের দায়িত্বে থাকা সকল প্রতিনিধির  সঙ্গে আমার কথা হয়েছে এবং আগামী ৩০ দিনের মধ্যেই আমরা এর নতুন সময়সূচি নির্ধারণ করব।”  এই পোস্টের পর সাংবাদিক সম্মেলন করেন ট্রাম্প। হামলাকারীর বিষয়ে ট্রাম্প বলেন, “লোকটি খুব অসুস্থ ছিলেন। ঘরটি খুব সুরক্ষিত ছিল। সে ৫০ গজ দূর থেকে তেড়ে এসেছিল। সিক্রেট সার্ভিসের প্রতিক্রিয়া ছিল খুবই দ্রুত।” তিনি আরও বলেন,  “একজন অফিসার গুলিবিদ্ধ হলেও বেঁচে যান, কারণ তিনি খুব ভালো বুলেটপ্রুফ  জ্যাকেট পরেছিলেন। আজ রাতে ঘটে যাওয়া সমস্ত পরিস্থিতি আমরা খতিয়ে দেখেছি এবং আমি বলব, এটি বিশেষভাবে সুরক্ষিত কোনো ভবন নয়।”

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড