ফের তাণ্ডব বৈভবের, হায়দরাবাদের বিরুদ্ধে ৩৬ বলেই হাঁকালেন সেঞ্চুরি

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: ফের ব্যাট হাতে তাণ্ডব বৈভব সূর্যবংশীর। শনিবার (২৫ এপ্রিল) সানরাইজার্স হায়দরাবাদের বোলারদের পিটিয়ে ছাতু করে মাত্র ৩৬ বলেই শতরান করলেন। আর ১৫ বছরের বিস্ময় বালক শতরান করার পথে হাঁকিয়েছেন পাঁচটি চার ও ১২টি বিশাল ছক্কা। তবে শতরান পূর্ণ করার পরের বলেই লেগ বিফোর হয়ে সাজঘরে ফিরেছেন। তার আগে দলকে অনেকটাই শক্ত ভিতের উপরে দাঁড় করিয়ে দিয়েছেন।

এদিন জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে টস জিতে প্রথমে রাজস্থানকে ব্যাট করতে পাঠান হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। চলতি আইপিএলে এদিনই প্রথম অধিনায়কত্ব করলেন তিনি। প্রথম ওভারে বল করতে আসা প্রফুল্ল হিঙ্গকে বেধড়ক ঠ্যাঙানি দেন বৈভব সূর্যবংশী। প্যাট কামিন্সকেও রেহাই দেননি। তবে খানিকটা খোলসের মধ্যে ছিলেন যশস্বী জয়সোয়াল। তৃতীয় ওভারেই ঈশান মালিঙ্গার বলে হাইনরিখ ক্লাসেনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। ৮ বলে ১০ রান করেন যশস্বী। তবে তাণ্ডব চালিয়ে যেতে থাকেন বৈভব। ষষ্ঠ ওভারে সাকিব হুসেনের বলে বিশাল ছক্কা হাঁকিয়ে মাত্র ১৫ বলেই নিজের অর্ধশতরান পূর্ণ করেন বৈভব সূর্যবংশী। পাওয়ার প্লে শেষে রাজস্থানের রান দাঁড়ায় এক উইকেটে ৭৬।

তিন নম্বরে নামা ধ্রুব জুরেল প্রথমদিকে এক প্রান্ত ধরে রেখেছিলেন। কিন্তু পরে হাত খোলেন। ২৮ বলেই ৫০ রানের পার্টনারশিপ গড়েন দুজনে। ৯ ওভারে ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় রাজস্থান। ১৩তম ওভারে নীতীশ রেড্ডির বলে বাউন্ডারি হাঁকিয়ে নিজের অর্ধশতরান পূর্ণ করেন জুরেল। অর্ধশতরান করতে তিনি খেলেছেন ৩৪ বল। তবে অর্ধশতরানের পরের বলেই বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। ভেঙে যায় ১১২ রানের জুটি।

 

 

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪