আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রয়াত কিংবদন্তি ফটোসাংবাদিক রঘু রাই, শোকস্তব্ধ শিল্পমহল

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত ভারতের খ্যাতনামা চিত্রসাংবাদিক রঘু রাই। রবিবার ভোরে তাঁর পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুসংবাদ জানানো হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তাঁর প্রয়াণে দেশজুড়ে সাংবাদিকতা ও ফটোগ্রাফি মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

রঘু রাইয়ের কর্মজীবন ছিল অত্যন্ত দীর্ঘ ও সমৃদ্ধ। অল্প বয়সেই, মাত্র ২৩ বছর বয়সে তিনি ফটোগ্রাফির জগতে প্রবেশ করেন। তাঁর দাদার অনুপ্রেরণাতেই ক্যামেরার সঙ্গে তাঁর প্রথম পরিচয় ঘটে, যা পরবর্তীতে তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এরপর অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে তিনি ভারতের অন্যতম প্রভাবশালী ফটোসাংবাদিক হিসেবে কাজ করেন। ইতিহাস, রাজনীতি, সংস্কৃতি ও সাধারণ মানুষের জীবন সবকিছুই তিনি নিজের ক্যামেরায় নিখুঁতভাবে ধারণ করেছেন।

আরও পড়ুন: ট্রাম্পের উপস্থিতিতে হোয়াইট হাউসে নৈশভোজ চলাকালীন পর পর চলল গুলি, তারপর…

তিনি বহু আন্তর্জাতিক ও জাতীয় ব্যক্তিত্বের স্মরণীয় ছবি তুলেছেন। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, শিবসেনা প্রতিষ্ঠাতা বাল ঠাকরে, চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় এবং দালাই লামার মতো বিশিষ্ট ব্যক্তিদের ছবি তুলে তিনি বিশেষ পরিচিতি পান। এছাড়া মাদার টেরেসার ছবিও তাঁর অন্যতম উল্লেখযোগ্য কাজ। ১৯৮৪ সালের ভোপাল গ্যাস দুর্ঘটনার মর্মান্তিক চিত্রগুলো তাঁর ক্যামেরায় ধরা পড়েছিল, যা আজও ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হয়। বাংলাদেশের নানা সামাজিক ও সাংস্কৃতিক মুহূর্তও তিনি ধারণ করেছেন। তাঁর তোলা তাজমহলের ছবিও বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। ১৯৭২ সালে তিনি ভারতের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মশ্রী লাভকরেন। সমালোচকদের মতে, রঘু রাইয়ের ছবিই তাঁর ভাষা। ছবি নিজেই তাঁর বক্তব্য প্রকাশ করত। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার বিকেল ৪টেয় দিল্লির লোধি রোড শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

Published by:

Share Link:

More Releted News:

২৯৯ টাকার জামা কিনতে গিয়ে ১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত মুম্বইয়ের নার্স, তদন্তে পুলিশ

কনস্টেবল প্রেমিকের স্ত্রী-পুত্রকে ৩২ বার ছুরির কোপ, প্রকাশ্যে হাড়হিম করা ঘটনা

এবার আদালতে হাজিরা দেবেন ‘স্বয়ং’ ভগবান বিষ্ণু-সহ অন্যান্য দেবদেবীরা!

হরভজন সিংয়ের নিরাপত্তা প্রত্যাহার করল পঞ্জাব সরকার, বাড়ি থেকে সরানো হল নিরাপত্তারক্ষীদের

‘বন্ধু ট্রাম্প’-এর অনুষ্ঠানে বন্দুকবাজের হামলা নিয়ে মুখ খুললেন মোদি, কী বললেন…..

করজোড়ে দেবীকে প্রণাম করেই মন্দিরে দুঃসাহসিক চুরি, ভাইরাল সিসিটিভি ফুটেজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ