ISF বনাম তৃণমূল সংঘর্ষে তপ্ত হাড়োয়া, প্রচারে গিয়ে বাধার মুখে নওশাদ

Share:

নিজস্ব প্রতিনিধি, হাড়োয়া : প্রথম দফার নির্বাচন সম্পন্ন। বুধবার রয়েছে দ্বিতীয় দফার নির্বাচন। তার আগে শেষলগ্নের প্রচারে ব্যস্ত সব রাজনৈতিক দল। প্রচারে গিয়ে হেনস্তার শিকার হলেন ISF-র বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকি (Nawsad Siddique)। অভিযোগের তীর তৃণমূলের দিকে। এই ঘটনাকে ঘিরে হাড়োয়ায় তৃণমূল ও ISF কর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষের সৃষ্টি হয়। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

আগামী বুধবার দ্বিতীয় দফার নির্বাচন। প্রচারের শেষ লগ্নে ঝাঁঝ বাড়াচ্ছে শাসক থেকে বিরোধীরাও। হাড়োয়া বিধানসভার আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলামের সমর্থনে প্রচারে গিয়েছিলেন নওশাদ সিদ্দিকি। রাজ্যের সর্বত্র আইএসএফ কর্মী সমর্থকদের সমর্থনে ভোট প্রার্থনা করছেন তিনি। পিয়ারুলের সমর্থনে ভোট চাইতে গিয়েছিলেন শনিবার। সেখানেই বাধার মুখে পড়েন তিনি।

আরও পড়ুন- Super Sunday-তে রাজ্যে মোদি-শাহ, পদযাত্রা করবেন মমতাও, একাধিক সভা রয়েছে অভিষেকের

প্রাথমিকভাবে জানা গিয়েছে, হামাদামা এলাকায় একটি তৃণমূলের কর্মীসভা চলছিল। সেখান দিয়েই প্রচার করতে যাচ্ছিলেন নওশাদ। অভিযোগ তাঁর গাড়ি সেখানে আটকানো হয়। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল ও ISF কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। তারা গিয়ে নওশাদ সিদ্দিকিকে উদ্ধার করে। দুই পক্ষের বেশ কয়েকজন আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। তবে তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। 

এই ঘটনার বেড়াচাপা রোড অবরোধ করেন আইএসএফ কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যেতে হয়, বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীকে। তাঁরা গিয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পেতে ঝাঁপাচ্ছে আমেরিকা

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’