প্রাতঃভ্রমণে বেরিয়ে মর্মান্তিক পরিণতি! জলপাইগুড়িতে দুর্ঘটনায় প্রাণ হারালেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জলপাইগুড়ির জাতীয় সড়কে রবিবার ভোরে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা, যার জেরে ছুটির দিনের শুরুতেই বালাপাড়া এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃত ব্যক্তির নাম অমল তন্ত্র (৬১), তিনি ওই এলাকার দীর্ঘদিনের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ছিলেন। জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিনও তিনি প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। বাড়ি ফেরার পথে জাতীয় সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী অজ্ঞাতপরিচয় গাড়ি তাঁকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়।

ধাক্কার তীব্রতায় গুরুতর জখম অবস্থায় রাস্তার ধারে ছিটকে পড়েন তিনি। কিছুক্ষণ পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ক্ষোভের বিস্ফোরণ ঘটে। বালাপাড়ায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয়রা, যার ফলে প্রায় এক ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

জানা গিয়েছে, এই এলাকা দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ। গত কয়েক বছরে এখানে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। বাসিন্দাদের অভিযোগ, নির্দিষ্ট গতিসীমা মানা হয় না এবং ট্রাফিক পুলিশের নজরদারির অভাবেই বারবার এমন দুর্ঘটনা ঘটছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘাতক গাড়িটিকে চিহ্নিত করার আশ্বাস দেয়। অবরোধ ওঠার পর ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। পুলিশ আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে