শান্তিপুরে বিজেপির বিরুদ্ধে পোস্টার ঘিরে ব্য়াপক শোরগোল

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। এবার শহরজুড়ে বিজেপির বিরুদ্ধে অস্বস্তিকর পোস্টারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল নদিয়ার শান্তিপুর ৮৬ বিধানসভা এলাকায়।

 নদিয়ার শান্তিপুর বিধানসভার বিজেপি প্রার্থী স্বপন দাস, রবিবার (২৬ এপ্রিল) সকালে শান্তিপুর শহরের আনাচে-কানাচে বিজেপির বিরুদ্ধে দেখা গেল একাধিক বিদ্রূপ মন্তব্য পোস্টার। যদিও এই পোস্টারকে কেন্দ্র করে মুখে কুলুপ বিজেপি প্রার্থী স্বপন দাসের। তাঁর দাবি, তিনি কিছুই জানেন না।

 অন্যদিকে এই পোস্টারকে ঘিরে তৃণমূলের শহর-সভাপতি বৃন্দাবন প্রামাণিকের দাবি, তৃণমূল পোস্টারের রাজনীতি করে না। মানুষ তৃণমূলের প্রতি আস্থা রেখেছে এবার বিপুল ভোটে জয়লাভ করবে শান্তিপুর বিধানসভায়। বিজেপির ১০-১২ টা গোষ্ঠী হয়ত গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই পোষ্টার মারতে পারে নিজেরাই। এগুলো কিছুই নয় নির্বাচনের আগে প্রচারের আলোয় আসার চেষ্টা। তৃণমূল কংগ্রেস প্রচার নিয়ে ব্যস্ত এইসব ভাবার সময় নেই। নির্বাচনের তিন দিন আগে শান্তিপুরের শহর জুড়ে বিজেপির বিরুদ্ধে পোস্টার পড়াকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর জল্পনা।

ইতিমধ্যে মিটেছে প্রথম দফার ভোট। ভোটদানের হারে বিরাট চমক। একেবারে রেকর্ড মাত্রায় ভোট ১৫২ আসনে। এবার দ্বিতীয় দফার ভোটগ্রহণের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে পুরোদমে। দ্বিতীয় দফার ভোটের প্রাক্কালে নদীয়া জেলায় রাজনৈতিক তাপমাত্রা ক্রমেই চড়ছে। একদিকে অমিত শাহ-সহ বিজেপির শীর্ষ নেতৃত্বের ঘনঘন সফর, অন্যদিকে তৃণমূলের প্রচারে টলিউড তারকাদের উপস্থিতি—দুই মিলিয়ে জমে উঠেছে নির্বাচনি লড়াই। 

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

শৈশবে যৌন নির্যাতনের শিকার সোহেল খান, ভয়ানক স্বীকারোক্তি সলমানের ভাইয়ের

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

নৈহাটি স্টেশনে ৪ ঘন্টার ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল!

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা