‘মানবিক অভিষেক’, কনভয় থামিয়ে দুর্ঘটনায় জখমদের চিকিৎসার ব্যবস্থা করলেন তৃণমূল সাংসদ

Share:

নিজস্ব প্রতিনিধি,  কলকাতা: ভোটপ্রচারের মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানবিক মুখ দেখল রাজ্যবাসী। মাঝ রাস্তায় দুর্ঘটনার কবলে পড়া টোটো যাত্রীদের জন্য চিকিৎসার ব্যবস্থা থেকে সাহায্যের হাত বাড়ানো, সবটাই করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আজ, রবিবার ফলতার রোড শো সেরে দক্ষিণ ২৪ পরগনার ফতেপুর দিয়ে বাড়ি ফিরছিলেন অভিষেক। তখনই তিনি দেখেন, ফতেপুর এলাকায় রাস্তার উপর একটি দুর্ঘটনা ঘটেছে। রাস্তার মোড় ঘুরতেই ঘটেছে দুর্ঘটনাটি।

যাত্রীবাহী একটি টোটোগাড়ি উল্টে গিয়েছিল কোনওভাবে। যার ফলে ওই টোটোর চালক ও যাত্রী জখম হন। সেই সময়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনাটি দেখে থমকে দাঁড়ান অভিষেক। থামান নিজের কনভয়। সঙ্গে সঙ্গে দেরি না করে অভিষেক নিজের গাড়ি থেকে নেমে পড়েন। বিষয়টি দেখে স্থানীয়রাও এগিয়ে আসেন।

আরও পডুন: ভবানীপুরে নানা মুডে ভোটপ্রচার সারলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সঙ্গে সঙ্গে জখমদের সেবা করে, নিজের কনভয়ে থাকা গাড়িতে করেই হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান তৃণমূল সাংসদ। এমনকি জখমদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ফোন করে সবটাই ব্যবস্থা করে দেন তিনি। গোটা ঘটনাটি দেখে আপ্লুত এলাকাবাসী। অভিষেকের মানবিক রুপ দেখে সকলেই কুর্নিশ জানিয়েছেন।

৩ বছরের শিশুকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে ধর্ষণ, গ্রেফতার ১

৫-১ গোলে তিউনিসিয়াকে হারিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু সুইডেনের

যুদ্ধ শেষ হচ্ছে ঘোষণা হতেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চার দেশ

তিউনিসিয়াকে ৫-১ গোলে হারাল সুইডেন

আমেরিকার-ইরান ‘শান্তি চুক্তির’ খবরে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার, ১১০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি কত?

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

বর্ষার দোরগোড়ায় বাংলা! ভিজবে উত্তর থেকে দক্ষিণ, জারি সতর্কতা

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২