ভবানীপুরে নানা মুডে ভোটপ্রচার সারলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তিনি মাটির মানুষ, জননেত্রী, পথ চলতি মানুষের সঙ্গে জনসংযোগ করাটাই তাঁর ইউএসপি। পদে মুখ্যমন্ত্রী হলেও আদপে তিনি মিশে থাকেন মানুষের মধ্যেই। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই হল আসল শক্তি। জনগণের মাঝেই নিজেকে সারাজীবন রাখেন মমতা। আজ, রবিবার ঠিক তেমনটাই করলেন তিনি। চড়া রোদে একাধিক রোড শো। তারপরে তিনটি জনসভা। শেষে জনসংযোগ। ভবানীপুর অর্থাৎ নিজের কেন্দ্রের বিভিন্ন স্তরের মানুষদের সঙ্গে করলেন আলাপ-চারিতা। ভোটপ্রচারের শেষ লগ্নে এসে অন্য মুডে ধরা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পডুন: ‘কালো স্করপিওতে করে কয়েকশো কোটি টাকা এসেছে ভবানীপুরে,’ বিস্ফোরক দাবি মমতার

সবশেষে ভবানীপুরের যদুবাবুর বাজার থেকে সবজি কিনে ফিরলেন নিজের বাসভবনে। সেই সংক্রান্ত ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মমতা। সঙ্গে তিনি লিখেছেন, ‘আজকের এই দিনটি আমার স্মৃতির আঙিনায় চিরস্মরণীয় হয়ে থাকবে। জনসভাগুলির পাশাপাশি ক্যামাক স্ট্রিটের দুটি সোসাইটি-সহ ভবানীপুর এলাকার বিভিন্ন হাই-রাইজ সোসাইটির মানুষদের সঙ্গে সাক্ষাৎ করলাম। মানুষের যে অভূতপূর্ব উৎসাহ এবং অকৃত্রিম ভালোবাসার ছোঁয়া পেলাম, তাতে আমি আপ্লুত। মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উচ্ছ্বসিত আবেগ আজ অমোঘ ইঙ্গিত দিচ্ছে যে, আসন্ন নির্বাচনে মা-মাটি-মানুষের জয় নিশ্চিত হওয়া এখন কেবল সময়ের প্রতীক্ষা। মানুষের এই অবারিত ভালোবাসা ও অকুন্ঠ সমর্থনই আমাদের লড়াইয়ের প্রধান শক্তি। তাঁদের প্রতি জানাই আমার বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।’

গতকাল, শনিবার চক্রবেড়িয়া এলাকায় বিজেপির তরফে ঝামেলা ও স্লোগানিংয়ের জন্য সভা বাতিল করেন মমতা। সেখানেই তিনি জানান, আজ, রবিবার পথসভা করে জবাব দেবেন। সেইমতোই এদিন প্রচার করেন তিনি।

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

অফিস পার্টিতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৭ বছর বয়সী ইঞ্জিনিয়ারের, তদন্তে পুলিশ

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯

নিয়োগ দুর্নীতি মামলা: সমনে সাড়া দিয়ে ইডির দফতরে অভিষেক

৩ বছরের শিশুকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে ধর্ষণ, গ্রেফতার ১

৫-১ গোলে তিউনিসিয়াকে হারিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু সুইডেনের

যুদ্ধ শেষ হচ্ছে ঘোষণা হতেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চার দেশ

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

ফ্লিপকার্টে Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন