ভোট মিটতেই ভাগীরথী থেকে উদ্ধার তৃণমূল নেত্রীর স্বামীর দেহ, তদন্তে পুলিশ

এমন আবহে এবার তৃণমূল নেত্রীর স্বামীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের লালগোলায়। সোমবার (২৭ এপ্রিল) সকালে রঘুনাথগঞ্জ থানার বৈকুণ্ঠপুরে ভাগীরথীর জলে তাঁর মৃতদেহ উদ্ধার হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথম দফার ভোট শেষ। এখন ‘পাখির চোখ’ বাংলার দ্বিতীয় দফার নির্বাচনে দিকে। মোটের উপর নির্বিঘ্নে সম্পন্ন হলেও ভোট মিটতেই কিছু জায়গায় অশান্তি দেখা দিয়েছে। এমন আবহে এবার তৃণমূল নেত্রীর স্বামীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের লালগোলায়। সোমবার (২৭ এপ্রিল) সকালে রঘুনাথগঞ্জ থানার বৈকুণ্ঠপুরে ভাগীরথীর জলে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, রবিবার দুপুর থেকে ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন।

এদিন বেলা বারোটা নাগাদ রঘুনাথগঞ্জের বৈকুণ্ঠপুর ঘাটে কয়েকজন স্নান করতে গিয়ে একজন অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ ভেসে যেতে দেখতে পান। এরপরেই তাঁরা ধরাধরি করে ব্যক্তির দেহ পাড়ে তোলেন এবং সঙ্গে সঙ্গে রঘুনাথগঞ্জ থানায় খবর দেন। পরে পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। এর কিছুক্ষন পরেই মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করেন পুলিশ। জানা যায়, মৃত ব্যক্তির নাম নাজির শেখ। বয়স ৪৯। বাড়ি লালগোলার ফকির পাড়ায়। নাজিরের স্ত্রী হাসেন বানু বিবি একজন তৃণমূল নেত্রী। বর্তমানে তিনি ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী।

সূত্রের খবর, রবিবার দুপুর আড়াইটে নাগাদ বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিলেন নাজির। কিন্তু তারপরে গভীর রাত পর্যন্ত তিনি বাড়ি ফেরেননি। এরপরেই চিন্তায় তাঁর বাড়ির লোকজন খোঁজ শুরু করে। কিন্তু নাজিরকে খুঁজে না পাওয়ায় তাঁরা এলাকার সিসিটিভি ফুটেজ দেখতে শুরু করেন। পাশের পাড়ার CCTV ফুটেজও চেক করেছেন। সেখানেই শেষবারের মতো নাজিরকে দেখেছেন বলে জানিয়েছেন মৃতের ছেলে নাদিম শেখ। তাঁর ধারণা ভোট পরবর্তী সহিংসতার শিকার তাঁর বাবা। তাঁকে খুন করে জলে ফেলে দেওয়া হয়েছে।

এই বিষয়ে লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির আহ্বায়ক রুমা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বানু বিবির স্বামী সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত ছিলেন না। আজ সকালে বানু বিবি স্বামীর সন্ধানে লালগোলা থানায় যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃতদেহ উদ্ধার হওয়ার খবর পান। তবে এটি খুন, না আত্মহত্যা, না দুর্ঘটনা জনিত কারণে মৃত্যু, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। বর্তমানে নাজিরের মৃতদেহ জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। প্রথম দফা ভোটের তিনদিন পরেই তৃণমূল নেত্রীর স্বামীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে লালগোলায়। তবে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট না আসা পর্যন্ত নাজিরের মৃত্যুর কারণ জানাতে পারবেন বলে জানিয়েছেন পুলিশ।

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে