‘ভাল আছি, জীবন কখনও কঠিন পরীক্ষা নেয়’, ২৪ দিন নিখোঁজ থাকার পর প্রথম পোস্ট উৎসবের

টানা ২৪ দিন নিখোঁজ থাকার পর দিন দুয়েক আগেই বাংলা টেলিভিশনের জনপ্রিয় পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের খোঁজ মিলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা ২৪ দিন নিখোঁজ থাকার পর দিন দুয়েক আগেই বাংলা টেলিভিশনের জনপ্রিয় পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের খোঁজ মিলেছে। জানা গিয়েছে, রবিবার (২৬ এপ্রিল) সকালে দিল্লির একটি বন্ধুর বাড়িতে উঠেছেন তিনি। তার আগে পর্যন্ত তিনি কোথায় ছিলেন তা জানা যায়নি। গত ২ এপ্রিল ব্যাঙ্কে টাকা তুলতে যাওয়ার নামে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি উৎসব। দিশেহারা হয়ে অবশেষে স্বামীর নিখোঁজের অভিযোগ আনন্দপুর থানায় জানান পরিচালকের স্ত্রী তথা অভিনেত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়।

পুলিশ তদন্তে নেমে দেখতে পান তাঁর লাস্ট লোকেশন ছিল উল্টোডাঙা স্টেশনে। এই ঘটনার প্রায় ২৪ দিন কেটে যাওয়ার পর নিজে থেকেই ফিরে আসেন উৎসব। তাঁর ফিরে আসার বিষয়টি মৌপিয়াকে প্রথম জানায় পরিচালকের বন্ধু। এরপরেই তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। ইতিমধ্যেই স্বামীকে চোখের দেখা দেখেছেন মৌপিয়া এবং তাঁর সঙ্গেই বন্ধুর বাড়িতে আছেন। পাশাপাশি স্ত্রীকে কাছে পেয়ে তাঁর সঙ্গে একটি ছবি ফেসবুকে পোস্ট করে উৎসব জানান তিনি ভাল আছেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘হাই, আমি উৎসব। আমি এখন আমার স্ত্রীর সঙ্গে দিল্লিতে আছি এবং আমি ভাল আছি। আমি জানি আমার নিখোঁজের খবর পেয়ে আপনারা সবাই অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন। এর জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। কিন্তু এমন উদ্বেগের পরিস্থিতি তৈরি করা, কখনই আমার উদ্দেশ্য ছিল না। আমি ভাবতে পারিনি এটা এত উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। তবে জীবনে মাঝে মাঝে অপ্রত্যাশিত মোড় চলে আসে। কঠিন পরীক্ষা নেয়। আমি সত্যিই দুঃখিত। এই মুহুর্তে, আমার এবং মৌপিয়ার কিছু ব্যক্তিগত সময়ের প্রয়োজন, তাই আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ করব যে আমাদের অল্প সময়ের জন্য ছেড়ে দিন। কোথায় ছিলাম, কেন ছিলাম, সবটাই কলকাতায় ফিরে বলব, কথা দিচ্ছি। আপনারা আমার এবং আমার স্ত্রীর প্রতি যে ভালবাসা ও সমর্থন দেখিয়েছেন, তা দেখে আমি অভিভূত।’

দিল্লির আশ্রয় ছেড়ে কবে বাংলাদেশে ফিরবেন জানিয়ে দিলেন শেখ হাসিনা

আন্তর্জাতিক মঞ্চে বাংলার মুখ উজ্জ্বল, সোনা জিতে ফিরল বসিরহাটের তিন কন্যা

পয়লা জুলাই থেকেই বন্ধ হয়ে যাচ্ছে একাধিক রেলস্টেশনের রিজার্ভেশন কাউন্টার

শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ, প্রিয় সন্তানকে হারালেন ডাচ তারকা ফুটবলার

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার