বিজেপি সাংসদকে কি ‘‌ক্লোজ’‌ করা হয়েছে?‌ নিখোঁজ পোস্টার পড়ল পূর্ব পাঁশকুড়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ রাত পোহালেই দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। আর তার আগে তেতে উঠল রাজ্য–রাজনীতি। কারণ এবার বিজেপি সাংসদ ‘‌নিখোঁজ’‌ বলে পোস্টার পড়ল পূর্ব পাঁশকুড়া বিধানসভায়। আর তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। যদিও এখানের ভোট হয়ে গিয়েছে গত ২৩ এপ্রিল। কিন্তু গোটা নির্বাচনে তাঁকে দেখা যায়নি বলে অভিযোগ। এমনকী নিজের নির্বাচনী ক্ষেত্র তমলুকের কোনও বিধানসভাতেও প্রচারে দেখা যায়নি বলে দলের নীচুতলার কর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। আর তারপরই ‘‌নিখোঁজ’‌ পোস্টার পড়ল। ভোট মরশুমে এমন ঘটনা যে ঘটবে তা কল্পনা করেনি গেরুয়া শিবির।

এদিকে পূর্ব পাঁশকুড়া বিধানসভায় ‘মিসিং পোস্টার’ পড়তেই তা দেখতে ভিড় জমান সাধারণ মানুষ। তাতে লেখা ‘মিসিং বিজেপি এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এমপি তমলুক লোকসভা’। হ্যাঁ, তমলুকের বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়েই এখন চর্চা তুঙ্গে উঠেছে। এখানেই আলোচনায় উঠে এসেছে, অভিজিৎবাবুকে প্রচারের বৃত্তের বাইরে রেখেছে পদ্মশিবির। কেন অভিজিৎবাবু হঠাৎ ব্রাত্য হয়ে গেলেন? এমন প্রশ্নও উঠতে শুরু করেছে। সাধারণ মানুষ এই পোস্টার দেখে একাংশ মুচকি হেসে স্থান ত্যাগ করেছেন। আর একটা অংশ নীরবে সেখান থেকে সরে গিয়েছেন।

অন্যদিকে এই বিষয়টি সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়ে। তার প্রেক্ষিতে নেটিজেনরা লিখছেন, ভাল শিক্ষিত মানুষের ঠাঁই হয় না বিজেপিতে। কেউ লেখেন, সাংসদ হতেই এসেছিলেন। আবার কারও কটাক্ষ, সবটাই নাটক। মানুষ ভরসা করে ভুল করেছিলেন। এবার ঠ্যালা সামলাও। যদিও পূর্ব পাঁশকুড়া বিধানসভার বিজেপি প্রার্থী সুব্রত মাইতির সাফাই, অভিজিৎবাবু হলদিয়াতে প্রধানমন্ত্রীর সভায় এসেছিলেন। তাঁর পাশেই বসেছিলেন। তখনই তিনি জানিয়েছিলেন যে শারীরিকভাবে অসুস্থ। বিজেপি কর্মীদের একাংশের বক্তব্য, ভিডিও বার্তায় বিজেপিকে জেতানোর ডাক দিতে পারতেন। সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করতে পারতেন। কিন্তু কিছুই হয়নি।

এছাড়া একটা সূত্রে জানা যাচ্ছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ‘‌ক্লোজ’‌ করেছে দল। কিন্তু কেন?‌ এটা কি সত্যি?‌ যদিও তা নিয়ে কেউ মুখ খোলেননি। বরং যেটা জানা গিয়েছে, গত নভেম্বর মাসে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, ‘‌হিন্দি বলয় থেকে নেতা নিয়ে এসে এখানে ভোট করানো যাবে না। কারণ পশ্চিমবঙ্গের মানুষের মন, মেজাজ, তাদের অভিমান, এসব দিল্লিওয়ালা নেতারা বোঝেন না। পশ্চিমবঙ্গ সম্পূর্ণ একটি অন্য জায়গা। এখানকার মানুষ, তাদের চিন্তাভাবনার সঙ্গে বাকি ভারত বিশেষ করে উত্তর ভারতের সঙ্গে একদমই মিলবে না। তাই সেখান থেকে নেতা পাঠিয়ে, ভোট করিয়ে, জিতিয়ে বেরিয়ে যাব, এটা অবাস্তব চিন্তাভাবনা।’‌

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর