মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে কুর্নিশ জানিয়ে ‘বাঘিনী’ সম্বোধন মিমির

রাজনীতি থেকে দূরত্ব বাড়ালেও ছাব্বিশের ভোটযুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই রয়েছেন অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনীতি থেকে দূরত্ব বাড়ালেও ছাব্বিশের ভোটযুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই রয়েছেন অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে যাদবপুর থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন তিনি এবং বিপুল ভোটে জিতেও ছিলেন। কিন্তু কর্মজগতে অতিরিক্ত চাপের কারণে ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগেই রাজনীতি ছাড়েন অভিনেত্রী। কিন্তু দলে না থেকেও দিদির পাশে সবসময় আছেন মিমি, সেটাই বুঝিয়ে দিলেন তিনি। বুধবার বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ চলছে।

একুশে পদ্ম ফোটাতে ব্যর্থ বিজেপিও এবার গোড়া থেকে কোমর বেঁধে আসরে নেমেছিল। ফলত এ বছরের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে গোটা দেশ। আর এমন অবস্থায় মমতাকে ‘বাঘিনী’ সম্বোধন করে অভিনেত্রী রাজ্যবাসীকে আরও একবার মনে করিয়ে দিলেন, সমূহ পিতৃতন্ত্রের বিরুদ্ধে এক নারীর একক লড়াইয়ের কথা। বুধবার সকাল থেকেই বুথ পরিদর্শনে বেরিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও একটা কথা না বললেই নয়, লড়াই আর মমতা যেন একে-অপরের সমার্থক। কখনও জনসাধারণের অধিকারের জন্য সিঙ্গুরের মাটি আঁকড়ে পড়ে থেকেছেন, কখনও ৩৪ বছরের বাম রাজত্বকে ধসিয়ে জননেত্রী হয়েছেন, আবার কখনও নির্বাচন কমিশনের SIR নিয়ে রাজপথে নেমে প্রতিবাদ করেছেন তিনি। গতকাল ভোটের আগে এই কথাই রাজ্যবাসীকে মনে করিয়ে দিলেন মিমি।

 

‘ভোট মহালয়া’র আবহ, প্রকাশ্যে মা-মাটি-মানুষের নেত্রীকে বাঘিনী বলে সম্বোধন করলেন মিমি। এক্স হ্যান্ডেলে অভিনেত্রী লিখলেন, সব প্রতিকূলতাকে জয় করে একজন নারীই পিতৃতন্ত্রকে নাড়া দিয়েছিলেন। সেই সাহসী নারীকে স্যালুট করুন। এটা কোনও রাজনীতি নয়। এক বাঘিনীর লড়াই।’ উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে জিতে যাদবপুরের সাংসদ হিসেবে তিন বছর ছিলেন মিমি। কিন্তু চব্বিশ সালে লোকসভা নির্বাচনেল আগেই রাজনীতি থেকে বাণপ্রস্থ নেন তিনি। কিন্তু তা সত্ত্বেও দিদির সঙ্গে পাশে রয়েছেন অভিনেত্রী, সেটাই যেন আরও একবার বুঝিয়ে দিলেন মিমি।

স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ বছরের পড়ুয়ার, শৌচাগার থেকে উদ্ধার দেহ

কলকাতা-সহ জেলায় জেলায় ফের বৃষ্টি, ভারী বর্ষণের সতর্কতা তিন জেলায়

 মঙ্গলবার একদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

গভীর রাতে সুইমিং পুলে কিশোরীর দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানোর অভিযোগ, BAPS সফরের পর বন্ধ আইফেল টাওয়ার

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

৭৫০ সিসি ইঞ্জিন নিয়ে হাজির Royal Enfield Himalayan,লঞ্চ কবে?

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর