আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কেউ টালিগঞ্জে, কেউ বেহালায়, ভোট উৎসবে সামিল প্রসেনজিৎ থেকে জিৎ, কোয়েল, শ্রাবন্তী

নিজস্ব প্রতিনিধি: বাংলার আবহাওয়াও আজ ভোটের পক্ষে। সকালে কাঠফাটা রোদ উঠলেও বেলা গড়াতেই এক পশলা বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলা। তাতেই আবহাওয়া একেবারে ঠান্ডা ঠান্ডা কুল কুল। মেঘলা আকাশ ও মিঠে হাওয়ায় স্বস্তিতে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরা। যদিও ভোট রাজনীতির উত্তাপ একই রয়েছে। তা সত্ত্বেও দ্বিতীয় দফার ভোট একেবারে জমজমাট কলকাতা থেকে দক্ষিণবঙ্গে। সকাল থেকেই বুথে বুথে লম্বা লাইন।

যেখানে নবীণ থেকে প্রবীণ সকল ভোটারকে দেখা যাচ্ছে। সেই ভোটার লাইনে দেখা মিলেছে তারকাদের। গতকালই আমরা জানিয়েছিলাম, টলিপাড়ার কয়েকজন তারকা ছাড়া ভোটের দিনে মোটামুটি সকল তারকারাই শহরে আছেন। এই যেমন, সকাল সকাল নিউ আলিপুরের শ্রী সারদা আশ্রম বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়েছেন জিৎ। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী মোহনাও। সাদা রঙের ট্রাউজারে দেখা গেল নায়ককে। মাথায় টুপি। ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন জিৎ। একের পর এক প্রশ্নের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন, ভোটের হাওয়া কোন দিকে যাচ্ছে? তখন অভিনেতা হেসে বলেন, ‘৪ তারিখে কী হচ্ছে দেখতে হবে আগে…’। এদিন অভিনেতাকে দেখা মাত্রই ভক্তরা তাঁকে ঘিরে ধরে ছবি তোলার আব্দার করেন। কাউকে নিরাশ করেননি তিনি। ভক্তদের পাশাপাশি কেন্দ্রীয় জওয়ানদের সঙ্গেও ছবি তোলেন। ভোটের আগেই রাজ্যসভার তৃণমূল সাংসদ হয়েছেন নায়িকা কোয়েল মল্লিক। এর সঙ্গে সঙ্গেই রাজনীতিতে ডেবিউ হল টলিউড অভিনেত্রীর। আজ বাবা রঞ্জিত মল্লিক ও মায়ের সঙ্গে টালিগঞ্জ গল্ফ ক্লাবের বাঙুর হাইস্কুলে ভোট দিলেন কোয়েল।

ভোট দিয়ে বেরিয়ে রঞ্জিত মল্লিক বলেছেন, ‘প্রায় ৬০ বছর ধরে ভোট দিচ্ছেন তিনি। একটিবারের জন্যও মিস করেনি তিনি। তাঁর কাছে ভোটাধিকার প্রয়োগ হল গণতান্ত্রিক অধিকার। তাই কখনই ভোট মিস করেন নি। প্রতিবার ভোট দেবেন। তবে এবারের ভোটটা তাঁর কাছে খুব দুঃখের। এসআইআরে নাম বাদ যাওয়ায় অনেকেই ভোটাধিকার প্রয়োগ করতে পারলেন না। এমনটা আর কোনওবার হয়নি। অন্যদিকে কোয়েল মল্লিক বললেন, তিনি চাই সবাই যেন ভোট দেন। এটা একটা গণতান্ত্রিক অধিকার। দেশের ভালোর জন্য প্রতিটি মানুষকে দরকার, প্রতিটি মানুষের মতামত প্রয়োজন।’ এদিকে বেহালা কেন্দ্রে বাবা-মাকে নিয়ে ভোট দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ভোট দিয়ে বেরিয়ে আঙুলে নীল কালির ছাপ নিয়ে ছবি তোলেন। এবং বললেন, ‘খুব ভাল লাগছে। বাবা মায়ের সঙ্গে পুরোনো পাড়ায় এসে ভাল লাগছে। আমি জানি মানুষজন ঠিক সিদ্ধান্ত নিয়ে ঠিক জায়গায় ভোট দিয়েছেন।’ অন্যদিকে ছেলে তৃষাণজিতকে নিয়ে বালিগঞ্জ পঞ্জাবি কমিউনিটিতে ভোট দিতে গিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

Published by:

Share Link:

More Releted News:

কেন্দ্রীয় বাহিনী তুলে নেওয়ার নির্দেশ ফাঁস, শাহকে মিথ্যেবাদী বলে তোপ মহুয়ার

মধ্য হাওড়ায় অস্ত্র নিয়ে বিজেপিকে ভোট দেওয়ার জন্য ভোটারদের চাপ দিতে যুবকের দাপাদাপি

‘আমি এইরকম ভোট কখনও দেখিনি’, মিত্রস্কুল থেকে বেরিয়ে ক্ষোভপ্রকাশ মমতার

ভোটকেন্দ্রে দুর্ঘটনা, টালিগঞ্জে সিলিং ফ্যান ভেঙে আহত ভোটার

‘শেষ জীবনে এসে এটা দেখতে হবে ভাবতে পারিনি’‌, ভোট দিতে না পেরে কাঁদলেন বৃদ্ধ

SIR-এর বিরুদ্ধে ভোট দিতেই ফিনল্যান্ড থেকে দেশে ফিরলেন এই মহিলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ