SIR-এর বিরুদ্ধে ভোট দিতেই ফিনল্যান্ড থেকে দেশে ফিরলেন এই মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এসআইআর-এ (SIR) নাম বাদ পড়ার জেরে মৃত্যু হয়েছিল বহু মানুষের। আর তাদের মধ্যেই এসআইআরে নাম বাদ পড়ার টেনশনে মৃত্যু হয়েছিল পুরুলিয়ার এক বাসিন্দার। এবার সেই মৃত্যু ঘিরেই চাঞ্চল্য ছড়িয়েছে  রাজনৈতিক মহলে। এই ঘটনার পর প্রথম দফার ভোটে তাঁর স্ত্রী ইভিএমে ভোট দিয়ে প্রতীকী প্রতিবাদ জানিয়ে বলেছিলেন, “ইভিএমের বোতামে জবাব দিয়েছি।” এবার সেই ইস্যুকেই কেন্দ্র করে আরও এক অনন্য ঘটনা ঘটল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে।

সূত্রের খবর, ফিনল্যান্ডে কর্মরত বছর চল্লিশের পাকিজা বিবি ভোটাধিকার প্রয়োগের জন্য দীর্ঘ পথ পাড়ি দিয়ে ভারতে ফিরে এসেছেন। দ্বিতীয় দফার ভোটে নিজের গ্রামের বুথে লাইনে দাঁড়িয়ে হাসিমুখে ভোট দিলেন তিনি। ভোট দিয়ে বেরিয়ে তিনি জানান, এসআইআর সংক্রান্ত ঘটনায় বহু বৈধ নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে-এই খবর তাকে বিদেশে বসেও গভীরভাবে বিচলিত করেছিল।

আরও পড়ুনঃ নবান্নের কুর্সিতে কাকে দেখতে চান? সপরিবারে ভোট দিয়ে যা জানালেন দেব

পাকিজার কথায়, এই ঘটনার প্রতিবাদ জানাতেই তিনি ভোট দিতে দেশে ফিরেছেন। যদিও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিমানের ভাড়া কয়েকগুণ বেড়ে যায়, তবুও তিনি কষ্ট করে টিকিট কেটে ভারতে আসেন। স্বামী ও পরিবারকে সঙ্গে আনার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তিনি তার ছোট সন্তানকে নিয়ে একাই ফিরে আসেন। প্রায় ১৫ দিন আগে তিনি বারুইপুরে পৌঁছন এবং বুধবার মদারহাট পপুলার অ্যাকাডেমির বুথে ভোট দেন। পাকিজা জানান, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেই তিনি এসআইআর-এর বিরুদ্ধে তার অবস্থান স্পষ্ট করতে চেয়েছেন। এই ঘটনার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। অনেকেই মনে করছেন, প্রবাসে থেকেও ভোটাধিকার প্রয়োগের এই উদাহরণ গণতন্ত্রের প্রতি এক গভীর দায়বদ্ধতার বার্তা দেয়। পাকিজার এই পদক্ষেপ এখন এলাকার মানুষের মধ্যেও প্রশংসা কুডিয়েছে।

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

রবি রাতে বিশ্বকাপ অভিযান শুরু জার্মানির, ইতিহাস গড়তে চায় কুরাসাও

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে