আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চিপসের লোভ দেখিয়ে নাবালিকাদের শ্লীলতাহানি এবং ধর্ষণ! পাকড়াও অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, ঘাটাল: চিপস বা কুড়কুড়ের লোভ দেখিয়ে নাবালিকাদের শ্লীলতাহানি ও ধর্ষণ করার অভিযোগ উঠল দোকানদারের বিরুদ্ধে। একাধিক নাবালিকা ওই দোকানদারের যৌন লালসার শিকার হওয়ার ঘটনায় ঘাটালের দাসপুর থানার রাধাকান্তপুর এলাকায় চাঞ্চল্য। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাসুদেব মাইতিকে গ্রেফতার করেছে পুলিশ।

দোকানদারের বিরুদ্ধে অভিযোগ, চিপস বা কুড়কুড়ের লোভ দেখিয়ে দিনের পর দিন একাধিক নাবালিকাকে  শ্লীলতাহানি এবং ধর্ষণ করত অভিযুক্ত। এখানেই শেষ নয়, নাবালিকাদের ওপরে অত্যাচারের সেই ভিডিও তুলে বিক্রি মোটা টাকায় বিক্রি করত।   জানা গিয়েছে, রাধাকান্তপুর উচ্চবিদ্যালয়ের কাছেই রয়েছে একটি ছোটো খাবারের দোকান। সেই দোকানদার বাসুদেব মাইতি। দোকানের আড়ালেই নাবালিকাদের ওপরে পৈশাচিক নির্যাতন করত সে। অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

ঘাটাল মহকুমার পুলিশ আধিকারিক নীলেশ শ্রীকান্ত গাইকোয়াড় বলেন, এক নাবালিকার পরিবার থানায় অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। জানা গিয়েছে, দীর্ঘ কয়েক বছর ধরে বাসুদেব মাইতি ছাত্রীদের প্রলোভন দেখাত। কখনও চিপস, কখনও কুড়কুড়ে। লোভনীয় খাবার দেখিয়ে ছোট ছোট মেয়েদের দোকানের ভেতর ডেকে নিয়ে যেত। দোকানের ভিতরেই নাবালিকাদের ওপরে নির্যাতন করা হতো। নির্যাতিতাদের ভয় দেখিয়ে দিনের পর দিন মুখ বন্ধ রাখার কথা বলা হতো। কয়েকদিন আগে একজনকে কিছু ভিডিয়ো পাঠাতে গিয়ে ভুলবশত গ্রামেরই অন্য একজনকে সেই ভিডিও পাঠায়। মুহূর্তের মধ্যে বিষয়টি জানাজানি হয়ে যায়। এরপরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি সামনে আসার পর সালিশি সভা বসে। সেখানেও মোটা অঙ্কের জরিমানার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। তারপরে এক নির্যাতিতা নাবালিকার অভিভাবক থানায় অভিযোগ দায়ের করে। তাঁদের অভিযোগের ভিত্তিতে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। পুলিশের জেরায় বসুদেব স্বীকার করেছে, ষষ্ঠ থেকে নবম শ্রেণির ছাত্রীদের প্রলোভন দেখিয়ে নির্যাতন করত সে। নির্যাতনের ভিডিয়ো তুলে রাখত। কিন্তু কোনো ভিডিয়োই বিক্রি করেনি। অন্য একজনকে নথি পাঠাতে গিয়ে কয়েকটি ভিডিয়ো চলে যায়। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস), পকসো  এবং তথ্যপ্রযুক্তি বেশ কয়েকটি ধারায় মামলা করা হয়েছে। ইতিমধ্যেই তাকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্তের দোকানটিো বন্ধ করে দিয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা।

Published by:

Share Link:

More Releted News:

হাওড়ার বহুতলে অবাঙালি ফ্যাক্টর! আশঙ্কায় পদ্মশিবির

রাজ্যে কোথায় কোথায় পুনর্নির্বাচন হবে? এবার স্ক্রুটিনিতেও কড়া কমিশন

নতুন বাড়িতে কাটানো হল না রাত, গঙ্গা জল-মাটি আনতে গিয়ে সলিল সমাধি ২ বোনের

গরমে নাজেহাল জনজীবন, টানা সাতদিন বিদ্যুতের দেখা নেই এই গ্রামে…

স্ট্রংরুমে কড়া পাহারায় ইভিএম, বিপুল কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নির্বাচন কমিশনের

ছাদজুড়ে ফাটল, ভেঙে পড়ছে চাঙড়! বিপদের মুখে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ