আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘আমার সামনে বিকিনি পরতে হবে’, বিখ্যাত পরিচালকের কীর্তি ফাঁস মিঠুন চক্রবর্তীর বউমার

নিজস্ব প্রতিনিধি: ছোট হোক বা বড়, বলিউডে কাস্টিং কাউচের শিকার হননি এমন কেউ হাতে গোনা। কখনও পরিচালক, কখনও প্রযোজক, কখনও পুরুষ সহ-অভিনেতার দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছেন। মাঝে মধ্যেই অভিনেত্রীরা সেই সমস্ত বিষয়ে মুখ খোলেন। এবার কাস্টিং কাউচের ভয়াবহ অভিজ্ঞতার কথা সামনে আনলেন ‘অনুপমা’-খ্যাত অভিনেত্রী মাদালসা শর্মা।যার আরও একটি পরিচয় হল, বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীর বৌমা হিসেবে। হ্যাঁ, মিঠুন চক্রবর্তীর বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তী তথা মিমোর স্ত্রী মাদলসা। সম্প্রতি মাদালসা বলিউডে কাস্টিং কাউচের একটি চাঞ্চল্যকর ঘটনা নিয়ে মুখ খুলেছেন। জানিয়েছেন, একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা তাঁকে বিকিনি পরতে বলেছিলেন। তিনি তাঁকে একটি সিনেমার জন্য মিটিংয়ে ডেকেছিলেন। তখনই তিনি তাঁর সামনে অভিনেত্রীকে বিকিনি পরতে বলেছিলেন।

মাদালসা স্মৃতিচারণ বললেন, ‘একজন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা আমাকে সাক্ষাতের জন্য ডেকেছিলেন। তখন আমার বয়স ছিল মাত্র ১৯ বছর। তিনি আমাকে বলে ছিলেন যে, তিনি এমন একজন মেয়ে খুঁজছেন যে বিকিনি পরতে স্বচ্ছন্দবোধ করবে। আমি ভেবেছিলাম এটা তেমন কোনও বড় ব্যাপার নয়, তাই রাজি হয়েছিলাম, কিন্তু আমি তখন গল্পটা আমি বুঝতে পারিনি। কিন্তু আমি বুদ্ধিমান ছিলাম। আসলে পরিচালক দেখতে চেয়েছিলেন আমি বিকিনি পরে কতটা স্বাচ্ছন্দ্যবোধ করি। তিনি আমাকে তাঁর সামনে বিকিনি পরতে বলেছিল। তিনি আমার শারীরিক অঙ্গভঙ্গি দেখতে চেয়েছিলেন। ক্যামেরার সামনে এটি পরে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করব কি না, তা যাচাই করতে চেয়েছিলেন। তবে আমি পরিচালককে বলেছিলাম, দুঃখিত, আমি পেশাগতভাবে একজন অভিনেত্রী এবং গল্পের প্রয়োজনে বিকিনি, শাড়ি বা লেহেঙ্গা। আমি ক্যামেরার সামনে তা পরব এবং স্বাচ্ছন্দ্যবোধ করব, কারণ এটা আমার কাজেরই একটি অংশ। আমি চলচ্চিত্র নির্মাতাকে আরও বলেছিলাম যে, আপনার সামনে বিকিনি পরা আমার কাজের অংশ নয়, তাই আপনি যদি আমার প্রতিভার ওপর ভরসা করে আমাকে নিতে চান, তবে নিন, নইলে আমি জানি দরজাটা কোথায়।’

মাদালসা আরও বলেন, ‘তখন আমি ওই কথা বলে চলে এসেছিলাম। পরিচালক কী ভাবলেন, তা নিয়ে আমি ভাবিনি। কিছুদিন পর আমি জানতে পারলাম যে, ওই চরিত্রে অভিনয় করা অভিনেত্রীর সঙ্গে পরিচালকের প্রেম চলছিল।’ কর্মজীবনে, মাদালসা ‘অনুপমা’ ধারাবাহিকে কাব্যা চরিত্রে অভিনয় করছেন। ২০১৮ সালে মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় চক্রবর্তী, যিনি মিমোর সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বর্তমানে তাঁরা সুখে শান্তিতে বসবাস করছেন।

Published by:

Share Link:

More Releted News:

৫ বছরের দাম্পত্যে ইতি টানছেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-খ্যাত অভিনেত্রী ইভলিন 

‘আমি কেউ নই, সুনীতা একাই আমার সন্তানদের বড় করেছে’, অকপটে অনিল কাপুর

দক্ষিণ আফ্রিকায় শাহরুখের সঙ্গে ঘনিষ্ঠ অন্তঃসত্ত্বা দীপিকা, ভাইরাল ছবি

কমেডি শোতে হিন্দুধর্মকে অপমান, ভারতীর বিরুদ্ধে FIR খারিজ করল বম্বে হাইকোর্ট

‘সর্বদা সত্যের জয় হবেই’, সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে আদালতের রায়ে প্রতিক্রিয়া করিনার

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ