আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘শ্রমিকরাই দেশের গর্ব ও সমাজের সম্পদ’, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Courtesy - Facebook

নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, শ্রমিকদিবসে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সোমবার রাজ্যে ভোটগণনা। তার আগে সকল শ্রমিকদের দেশের গর্ব ও সমাজের সম্পদ বলে অভিহীত করেছেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন শ্রমিক দিবস একটি স্বীকৃতি। পাশাপাশি আত্ম-প্রতিফলনেরও একটি মুহূর্ত। সমাজের অর্জন করা প্রতিটি মাইলফলক হিসেবে দেখা হয় ও কর্মীদের অবিচল নিষ্ঠার ওপর নির্ভর করে। শ্রমিকদের অধিকার, কল্যাণ এবং জাতির যাত্রাপথে তাদের ন্যায্য অগ্রগতি জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

এদিন শ্রমিকদের শুভেচ্ছা জানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিও। তিনি এক্সপোস্টে লিখেছেন, আন্তর্জাতিক শ্রমিক দিবসে সকল শ্রমজীবী ​​ভাই ও বোনদের আন্তরিক শুভেচ্ছা। তাঁদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে জাতির ভিত্তি মজবুত করেন। শ্রমিকদের সংগ্রাম ও অবদানই ভারতের নির্মাণের পেছনের প্রকৃত শক্তি। ভারতের অগ্রগতিতে তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে এটা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ যে, তাঁদের শ্রমের সম্মান হবে, অধিকার সুরক্ষিত থাকবে এবং ভবিষ্যৎ সুরক্ষিত হবে।

Published by:

Share Link:

More Releted News:

কালবৈশাখীর দাপটে সব শেষ! নারকেল গাছ চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু স্কুল ছাত্রীর

স্ট্রংরুমের নিরাপত্তায় ২৪ ঘণ্টা থাকবেন কমিশনের আধিকারিকরা,নজরদারিতে আর কী থাকছে?

‘ভোট শেষ, তাও কেন বুথে?’ রূপার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে কমিশনে নালিশ লাভলির

জাতীয় সড়কে ভয়াবহ দু্র্ঘটনা! ১০ টাকায় মৃত মুরগি কেনার হিড়িক গ্রামবাসীদের

ছেলেবেলাতেই পিতৃহারা, মা পরিচারিকার কাজ করতেন, অভাবের মধ্যেও জয়েন্টে ৯৯% রূপায়ণের

পুঁটি মাছের কমলা রঙে পরিবর্তনের ছোঁয়া! কী বলছে পদ্ম শিবির?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ