স্ট্রং রুমের সামনে মমতা ৪ ঘন্টা পাহারা দেওয়ার পরে সতর্ক শুভেন্দু ,দলীয় কর্মীদের নিয়ে ডাকলেন জরুরি বৈঠক

Share:

নিজস্ব প্রতিনিধি : দক্ষিণ কলকাতার শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে ভোট গণনা কেন্দ্রে স্ট্রং রুমে বৃহস্পতিবার রাতেই টানা চার ঘন্টা বসে থেকে বৃষ্টিতে ভিজে পাহারা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এই ঘটনার পরেই শুভেন্দু অধিকারী শুক্রবার দলীয় কর্মীদের নিয়ে জরুরী বৈঠক ডাকলেন। অরফ্যানগঞ্জের বিজেপির দলীয় কার্যালয়ে এই বৈঠক ডাকা হয়েছে। শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari), শুক্রবার নিজেও গণনা কেন্দ্রে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার রাতে টানা সাড়ে চার ঘণ্টা দক্ষিণ কলকাতার গণনা কেন্দ্রে স্ট্রং রুমের(Strong Room) সামনে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বেরিয়ে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা জানিয়েছিলেন ,মানুষের দেওয়া ভোট করার চেষ্টা হলে তিনি জান দিয়ে লড়বেন।

শুক্রবার সকালে এই প্রসঙ্গে, সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন শুভেন্দু অধিকারী। দাবি করেন স্ট্রং রুমে কোন নিয়মিত কাজ করতে পারেননি মমতা। তাঁকে বাড়তি সুবিধা নেওয়া থেকে বিরত থাকতে বাধ্য হতে হয়েছে। এও দাবি করা হয় শুভেন্দু অধিকারীর নির্বাচনী এজেন্ট সূর্যনীল দাস সারাক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া নজরদারিতে রেখেছিলেন। শুক্রবার ভবানীপুর বিধানসভায়(Bhownipur Assembly) এলাকার ভোটের দায়িত্বপ্রাপ্ত নেতাদের নিয়ে এই ঘটনার পরি বৈঠকে বসার সিদ্ধান্ত নেন শুভেন্দু অধিকারী। এটিকে সাংগঠনিক বৈঠক বলে উল্লেখ করা হলেও গণনা কেন্দ্রে সুরক্ষা দলের তলদেশ এখানে পাহারা দেওয়া বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের যেখানে উপস্থিতি এবং বসে পড়া সব নেই এই বৈঠকে বিস্তারিত আলোচনা হবে।। বিকেল পাঁচটা নাগাদ শুভেন্দু অধিকারী নিজে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে গণনা কেন্দ্র পরিদর্শনে যাবেন। এরপর সেখান থেকে ফিরে তিনি নির্বাচনী কমিশনের দফতরে যেতে পারেন। তারপর তিনি অরফ্যানগঞ্জের দলীয় কার্যালয়ে উপস্থিত হবেন। সেখানে নেতা – কর্মীদের সঙ্গে দীর্ঘ বৈঠক করবেন।

গত বুধবার রাজ্যে দ্বিতীয় ও শেষ দফার নির্বাচনেরভোট ভবানীপুরে ভোট গ্রহণ হয়েছে। ওই কেন্দ্রে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী বিজেপির শুভেন্দু অধিকারী। গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী ছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছিলেন। এবার ভবানীপুরে ফের দুজনে মুখোমুখি। ভোটগ্রহণ পর্ব মেটার পর বুধবার সন্ধ্যে থেকেই একাধিক বুথ ফেরত সমীক্ষায় পশ্চিমবঙ্গে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কে ক্ষমতায় আসবে তা নিয়ে বিভিন্ন ধরনের ফলাফল সামনে আসতে শুরু করেছে। এই নিয়ে বৃহস্পতিবার ফেসবুক ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি টাকা দিয়ে বুথ ফেরৎ সমীক্ষাগুলি সংবাদ মাধ্যমগুলিতে দেখাতে বাধ্য করছে। এরপরই টিভি দলীয় কর্মীদের স্ট্রং রুম পাহারা দেওয়ার নির্দেশ দেন। প্রয়োজনে সেখানে রাত জাগার পরামর্শ দেন। কোন ভাবেই যাতে গণনায় কারচুপি না করা যায় তা নিশ্চিত করতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার মমতার পর শুভেন্দু অধিকারীও গণনার আগে সতর্ক।

মহিলা কর্মীদের কু-প্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৭৫ বছরের বৃদ্ধ

ষষ্ঠীতে স্পেশাল পদ, শেষ পাতে জামাইকে খাওয়ান আমের পায়েস

ভোট-পরবর্তী হিংসার অভিযোগে হুগলি থেকে গ্রেফতার বোলপুরের হারু

দুর্বল উজবেকিস্তানকে ৩-১ গোলে হারাল কলম্বিয়া

স্টেডিয়ামে বসে কালাজাদু করছেন ঘানার দর্শক? ভাইরাল ভিডিও ঘিরে শুরু চর্চা

মেসি-কাণ্ডে দায় কার? ইকো পার্কে একের পর এক ইস্যুতে মুখ খুললেন দিলীপ ঘোষ

রাজ্যসভার তিন আসনে আজ ভোট, ঝাড়খণ্ডে ক্রস ভোটিংয়ের আশঙ্কায় থরহরিকম্প কংগ্রেস শিবিরে

ভয় দেখিয়ে বিখ্যাত, মাত্র ৩৫ বছরেই না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী ডেভি চেজ

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!