আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ ব্রিজ, ধ্বংসস্তূপের নীচে আটকে বেশ কয়েকজন শ্রমিক

নিজস্ব প্রতিনিধি: ভয়ঙ্কর দুর্ঘটনা জম্মু ও কাশ্মীরে! আচমকা, নির্মীয়মাণ ব্রিজ ভেঙে ধ্বংসস্তূপের নীচে আটকে পড়ে বহু শ্রমিক। শুক্রবার (১ মে) ঘটনাটি ঘটেছে জম্মুর বানতালাব এলাকায়। ইতিমধ্যে, জোরকদমে শুরু হয়েছে উদ্ধারকাজ। ঘটনায় ৪ থেকে ৫ জন শ্রমিক আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটার সময় ঘটনাস্থলে বেশ কয়েকজন শ্রমিক উপস্থিত ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মাণ ব্রিজ। ধ্বসের পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ, বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, সেনাবাহিনী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে যায়। শুরু হয় উদ্ধারকাজ। কিন্তু এখনও পর্যন্ত হতাহতে কোনও খবর পাওয়া যায়নি।

প্রাক্তন সরপঞ্চ রাজদেব সিং জানিয়েছেন, মোট ছয়জন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলেন। তাঁদের মধ্যে দু’জনকে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে, তবে এখনও চারজন শ্রমিক আটকে রয়েছেন। রাজদেব সিং আরও জানিয়েছেন, “আমার পরিদর্শন অনুযায়ী, ধ্বংসস্তূপের নিচে ছয়জন শ্রমিক আটকা পড়েছিলেন, যাদের মধ্যে দুজনকে উদ্ধার করা হয়েছে। চারজন এখনও আটকা পড়ে আছেন। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। এনডিআরএফ, এসডিআরএফ এখানে রয়েছে।”

পাল্টা বিজেপি বিধায়ক শ্যামলাল শর্মা মন্তব্য করেছেন, “এটি একটি পুরনো সেতু, কিন্তু এর ভিত্তি উন্মুক্ত হয়ে গিয়েছিল। তাই,  এখানে ভিত্তি মজবুত করার কাজ চলছিল। আমার মনে হয়, ওপরের দিকে কোনও যানবাহনের চলাচলের কারণে সৃষ্ট কম্পনের ফলেই এই দুর্ঘটনাটি ঘটেছে।” বর্তমানে উদ্ধারকাজ জোরকদমে চলছে এবং আটকে পড়া শ্রমিকদের দ্রুত বের করে আনার চেষ্টা চালানো হচ্ছে।

 

Published by:

Share Link:

More Releted News:

মালদায় গণনা কেন্দ্রে কী করতে হবে দলীয় কর্মীদের নির্দেশ দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

ভাঙড়ে হিংসার আগুন, তৃণমূল কর্মীর দোকান পুড়ে ছাই, দফায় দফায় বোমাবাজি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

আবার ইডির তলব রথীন ঘোষকে, ভোট গণনার পরই হাজির হতে হবে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ