প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপ্যাকের দফতর এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি করেছিলেন যে অফিসার তাঁকে এবার পুরস্কৃত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)‌। আইপ্যাক রাজনৈতিক পরামর্শ দিয়ে থাকে বাংলায় তৃণমূল কংগ্রেসকে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আইপ্যাক সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে এবং অফিসে হানা দিয়েছিলেন ইডি অফিসার। তারপর সেখানে জোরদার তল্লাশি চালান। এই কাজের জন্যই এবার ‘বিরল পেশাদারি সাহসিকতা’র পরিচয় দিয়েছেন বলে বিশেষ সম্মান পেলেন ইডি অফিসার প্রশান্ত চান্ডিলা। কেন্দ্রীয় সংস্থার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে কর্মরত তিনি।

আজ, ১ মে ইডির প্রতিষ্ঠা দিবস। ১৯৫৬ সালে এই সংস্থা কাজ শুরু করেছিল। আজ নয়াদিল্লিতে ৭০তম ইডি দিবস পালিত হয়। সেখানেই প্রশান্ত চান্ডিলা–সহ সংস্থার পাঁচ কর্তাকে পুরস্কৃত করা হয়। তবে প্রশান্ত চান্ডিলাকে মঞ্চে ডাকার সময় সঞ্চালক বলেন, ‘কলকাতার একটি অভূতপূর্ব অভিযানে প্রশান্ত চান্ডিলা ব্যতিক্রমী, পেশাদারি সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। বুদ্ধিদীপ্ত তৎপরতায় নিখুঁত সিজার লিস্ট প্রস্তুত করেছেন, যা পরে সুপ্রিম কোর্টের শুনানিতে আমাদের অন্যতম মূল প্রমাণ হিসাবে কাজে লেগেছে।’‌ পুরস্কার দেওয়ার সময় আইপ্যাকের নাম উচ্চারণ করা হয়নি।

কলকাতায় যখন তল্লাশি চালানো হয়েছিল তখন সেখানে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ সেখানে থাকা দলের প্রার্থী তালিকা নিতেই ইডি এসেছিল বলে অভিযোগ ছিল তৃণমূল সুপ্রিমোর। ইডি সূত্রে খবর, যে পাঁচ অফিসার শুক্রবার ইডি দিবসে বিশেষ পুরস্কার পেয়েছেন, তাঁরা সকলেই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার। এঁদের মধ্যে তিনজনই আইপ্যাক মামলার সঙ্গে যুক্ত। প্রশান্ত চান্ডিলা ছাড়া পুরস্কার পেয়েছেন বিক্রম অহলওয়াট। তিনিও কলকাতায় ইডির অভিযানে ছিলেন। সল্টলেকে আইপ্যাকের অফিসে তল্লাশির সময় ইডির প্রতিনিধিদলের ছিলেন বিক্রম। আইপ্যাকের ডিরেক্টর ভিনেশ চান্দেলকে যে মামলায় গ্রেফতার করা হয়েছিল সেটার তদন্তের সঙ্গে যুক্ত অফিসারকেও পুরস্কৃত করা হয়েছে।

তবে বিধানসভা নির্বাচন মিটতেই আইপ্যাকের ডিরেক্টর ভিনেশ চান্দেল জামিন পেয়ে জেলের বাইরে এসেছেন। গত জানুয়ারি মাসে কয়লা পাচার মামলার তদন্তে অভিযান চালিয়েছিল ইডি। লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে তল্লাশি করে তারা। তখন নেতৃত্বে ছিলেন প্রশান্ত চান্ডিলা। আর সল্টলেকে আইপ্যাকের দফতরেও তল্লাশি চালানো হয়েছিল। তৃণমূল কংগ্রেসের অভিযোগ ছিল, কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগিয়ে তাদের নির্বাচনী কৌশল, নথিপত্র ‘চুরি’ করার ছক কষেছিল বিজেপি। আবার ইডির দাবি ছিল, মুখ্যমন্ত্রী ক্ষমতার অপব্যবহার করে তাঁদের তল্লাশি অভিযানে বাধা দিয়েছেন। নথি নিয়ে গিয়েছেন। এই ঘটনার পর প্রশান্তের বয়ান অনুযায়ী ইডি একটি বিবৃতি প্রকাশ করেছিল। পরে সেটাই সুপ্রিম কোর্টে তুলে ধরা হয়।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ