আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৭১ বছর বয়সে নেট দুনিয়ার হিরো বনগাঁর আবসরপ্রাপ্ত শিক্ষক, নেটিজেনদের মন জয় ‘গান দাদু’র

নিজস্ব প্রতিনিধি: বয়স কি সত্যিই স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে? বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ যেন বারবার সেটিই প্রমাণ করে দিচ্ছে। প্রতিভার কোনো নির্দিষ্ট বয়স নেই। আজকের ডিজিটাল প্ল্যাটফর্ম এমন বহু সাধারণ মানুষকে পরিচিতি দিয়েছে, যাদের গল্প আগে হয়তো অজানাই থেকে যেত। তেমনই পশ্চিমবঙ্গের এক অবসরপ্রাপ্ত শিক্ষকের জীবনের গল্প এখন অনুপ্রেরণা হয়ে উঠেছে হাজারো মানুষের কাছে। ৭১ বছর বয়সে এসে তিনি হয়ে উঠেছেন সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ, আর তাঁর কণ্ঠের জাদু ছড়িয়ে পড়েছে লক্ষ লক্ষ মানুষের মনে। 

উত্তর ২৪ পরগনার বনগাঁর বাসিন্দা রবীন্দ্রনাথ বিশ্বাস, যিনি এখন ‘গান দাদু’ নামে পরিচিত, পেশায় ছিলেন জীবন বিজ্ঞানের শিক্ষক। দীর্ঘদিন স্কুলে পড়ানোর পাশাপাশি সঙ্গীত ছিল তাঁর নীরব ভালোবাসা। ছোটবেলা থেকেই গান গাইতে ভালোবাসতেন তিনি। কলেজ জীবনে বন্ধুদের অনুরোধে গান গাইতেন, তবে সংসারের দায়িত্ব ও চাকরির ব্যস্ততায় গানকেই পেশা হিসেবে নেওয়ার সুযোগ হয়নি। চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনি ধীরে ধীরে নিজের শখকে সময় দিতে শুরু করেন। স্থানীয় অনুষ্ঠান, ছোট মঞ্চ কিংবা বাড়িতে বসেই নিয়মিত গান অনুশীলন করতেন। কোভিডের সময় তাঁর পরিবার তাঁকে সামাজিক মাধ্যমে গান শেয়ার করতে উৎসাহ দেয়। প্রথমে ফেসবুকে গান পোস্ট করলেও পরে তাঁর ছেলেরা ‘গান দাদু’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে দেয়।

আরও পড়ুন: সমুদ্রে ডাইভ করার সময় খেলেন কচ্ছপের ‘থাপ্পড়’! ভাইরাল ভিডিও দেখে হেসে লুটোপুটি নেটনাগরিকরা

সেখান থেকেই শুরু হয় তাঁর জীবনের নতুন অধ্যায়। তাঁর প্রথম ভিডিওই দর্শকদের নজর কাড়ে। সহজ পরিবেশ, কোনো বাড়তি আয়োজন নয়-শুধু তাঁর আন্তরিক কণ্ঠই মানুষের মন জয় করে নেয়। ধীরে ধীরে তাঁর গান ভাইরাল হতে শুরু করে এবং লাখ লাখ মানুষ তাঁর ভিডিও দেখতে থাকেন। বিশেষ করে কয়েকটি গানের ভিডিও ব্যাপক জনপ্রিয়তা পায়। রবীন্দ্রনাথ বিশ্বাসের সবচেয়ে বড় শক্তি হলো তাঁর নিষ্ঠা ও আবেগ। তিনি কখনো আনুষ্ঠানিকভাবে গান শেখেননি। শুনে, অনুশীলন করে এবং নিজের আগ্রহে তিনি গানকে নিজের জীবনের অংশ করে তুলেছেন। শারীরিক সমস্যার কারণে একসময় গান ছেড়ে দেওয়ার কথা ভাবলেও পরিবারের উৎসাহ তাঁকে নতুনভাবে পথ দেখায়। আজ তাঁর প্রাক্তন ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ দর্শকরাও তাঁর সাফল্যে আনন্দিত। তাঁর জীবন যেন একটাই বার্তা দেয়-স্বপ্ন দেখার জন্য বয়স কোনো বাধা নয়। ইচ্ছা আর অধ্যবসায় থাকলে যেকোনো সময় নতুন শুরু করা সম্ভব।

Published by:

Share Link:

More Releted News:

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

গণনা পরবর্তী উত্তেজনা নিয়ন্ত্রনে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন জলপাইগুড়িতে

মঙ্গলকোটে ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ১ ব্যক্তির মৃত্যু

কালীঘাট থানার সাসপেন্ড হওয়া ওসি–সহ পুলিশ পর্যবেক্ষকদেরও হুঁশিয়ারি দিলেন মমতা

গঙ্গায় স্নান করতে নেমেই বিপত্তি! মর্মান্তিক পরিণতি কিশোরের

১০০ বছরের পুরনো মহাকাল মন্দিরে,চারিদিকে সবুজের সমাহার,নেই শহরের কর্মব্যস্ততা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ