সমুদ্রে ডাইভ করার সময় খেলেন কচ্ছপের ‘থাপ্পড়’! ভাইরাল ভিডিও দেখে হেসে লুটোপুটি নেটনাগরিকরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সমুদ্রের নীল জলে শান্ত ডাইভ, চারপাশে নির্জনতা-হঠাৎই কে যেন এসে কষাল হালকা এক ‘থাপ্পড়’! না, কোনও মানুষ নয়, একেবারে খোদ কচ্ছপ! এমনই অবিশ্বাস্য অথচ মজার অভিজ্ঞতার মুখোমুখি হলেন ট্র্যাভেল কনটেন্ট ক্রিয়েটর ক্রিস্টোফার জে. চ্যাং, আর সেই ঘটনাই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে নেটদুনিয়াকে হাসতে বাধ্য করেছে। 

ভিডিওতে দেখা যায়, একেবারে স্বাভাবিক ডাইভ দিয়েই শুরু হয়েছিল চ্যাংয়ের অভিযান। কিন্তু কিছুক্ষণ পরই এক কৌতূহলী কচ্ছপ হঠাৎ কোথা থেকে এসে তাকে ফলো করতে শুরু করে। সাধারণত কচ্ছপরা নিজেদের মতো শান্তভাবে সাঁতার কাটে, কিন্তু এই ‘ভদ্রলোক’ ছিল বেশ অন্যরকম!চ্যাং জানান, তিনি যেদিকেই যাচ্ছিলেন, কচ্ছপটি দূর থেকে তাকে লক্ষ্য করছিল। “প্রথমে ভাবলাম কাকতালীয়। কিন্তু বারবার তাকিয়ে দেখছি-ওই একই কচ্ছপ!”-বলেছেন তিনি। ধীরে ধীরে কচ্ছপটি তার আরও কাছে আসতে থাকে, যেন কিছু বলতে চাইছে বা বন্ধুত্ব করতে চাইছে। তার কথায়, “বন্য প্রাণীর একটা আলাদা এনার্জি থাকে। কিন্তু এই কচ্ছপটার ভাইব একটু বেশিই অদ্ভুত ছিল!” এরপর যা হল, তা যেন সিনেমার দৃশ্য-হঠাৎই কচ্ছপটি কাছে এসে হালকা করে এক ‘থাপ্পড়’ মেরে দিব্যি সাঁতরে চলে গেল! চ্যাং একেবারে হতবাক। অভিজ্ঞ ডাইভার হওয়া সত্ত্বেও এমন অভিজ্ঞতা আগে কখনও হয়নি বলে জানিয়েছেন তিনি। শেষে একটু ভয় পেয়েই তিনি ডাইভ শেষ করে নৌকায় ফিরে যান।

 

View this post on Instagram

 

A post shared by Christopher Chang (@lifeoftopher00)

ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনদের মজার প্রতিক্রিয়ার বন্যা। কেউ লিখেছেন, “ওটা তার বাড়ি, তুমি বেশি আওয়াজ করছিলে!” আবার আরেকজনের মন্তব্য, “কচ্ছপের অনুমতি ছাড়া ভিডিও? শাস্তি তো পেতেই হবে!” সব মিলিয়ে, এই ঘটনা হাসির খোরাক জোগালেও একটা কথাই মনে করিয়ে দেয়-প্রকৃতির জগতে মানুষই আসলে অতিথি, আর সেখানকার আসল ‘বস’ কিন্তু এই প্রাণীরাই!

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ