‘গণনার দিন জালিয়াতি হতে পারে’, অভিযোগ অর্জুন সিংয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, নোয়াপাড়া : গণনার দিন জালিয়াতি হতে পারে। কম্পিউটার হ্যাক করে ফলাফল পরিবর্তন করা হতে পারে। ফলপ্রকাশের আগে এমনই বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছে বিজেপি নেতা অর্জুন সিংকে। তিনি অভিযোগ করে বলেছেন, কন্ট্রাকচুয়াল কর্মীদের এই কাজে নিযুক্ত করা হয়েছে। যাতে নির্বাচনের ফলাফল বদলে দেওয়া যায়।

তার দাবি, উত্তর ২৪ পরগনায় বিজেপি ২৬ টি আসন জিতবে। বিজেপির ফল এবার ভালো হবে। সেই কারণেই পরিকল্পনা করে কম্পিউটার হ্যাক করার জন্য ব্যবস্থা করা হচ্ছে। তৃণমূলের বিরুদ্ধে এই ধরনের বিস্ফোরক অভিযোগ এনে ফের খবরে শিরোনামে অর্জুন সিং। রাজীব কুমারকে হ্যাকার বলেও অভিযোগ করেছেন অর্জুন সিং। তাঁর অভিযোগ, ডেটাএন্টির ক্ষেত্রে কন্ট্রাকচুয়ালদের ঢুকিয়ে ভোট লুটেরও চেষ্টা করা হবে। বিজেপি সবদিক থেকে রোখার চেষ্টা করবে। নির্বাচন কমিশন স্পষ্ট বলেছে কোনও কন্ট্রাকচুয়াল কর্মী ডেটা এন্ট্রিতে নিযুক্ত থাকতে পারবে না,সেখানে কিভাবে এরা নিযুক্ত থাকছে গণনা দিন! প্রশ্ন তুলছেন অর্জুন সিং। কেষ্টর মতো গুড় বাতাসা খাওয়ানোর কথাও বলেছেন তিনি।

ভোটের দিন সকল প্রার্থী ও এজেন্টদের সতর্ক থাকার কথা বলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, গণনার পরে তথ্য তোলার সময় সমস্যা করা হতে পারে। সঠিক তথ্য উঠল কিনা সেটা দেখতে হবে। তারজন্য সকল এজেন্টদের খুব সতর্ক থাকতে হবে। এবার তৃণমূলের বিরুদ্ধে সেই একই ধরনের অভিযোগ করলেন অর্জুন সিং। ভোটগণনার আগেই অশান্ত হয়ে উঠেছে নোয়াপাড়া। বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। সিসিটিভিতে ধরা পড়েছে গুলি করার সেই ছবি। এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। 

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক