‘মুখ রক্ষা করো ঠাকুর’, সকাল থেকেই মন্দিরে-মন্দিরে হত্যে বিজেপি প্রার্থীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: গেরুয়া শিবিরের পক্ষ থেকে শনিবার রাতে নির্দেশ দেওয়া হয় রবিবার সকাল থেকে দলের প্রার্থী ও সাংসদরা মন্দিরে ঘুরে ঘুরে পুজো দেবেন। এর পাশাপাশি দলের মহিলারা বিভিন্ন স্ট্রং রুমের সামনে রাতভর পাহারায় বসবে। দলের নির্দেশ মেনে রবিবার সকাল থেকে বিজেপি প্রার্থী(BJP Candidate) সহ দলের জনপ্রতিনিধিরা মন্দিরে বিগ্রহর সামনে মাথা ঠোকা শুরু করল।রাত পেরোলে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ২৯৩ টা আসনের ফল ঘোষণা। সেই পরিপেক্ষিতে রবিবার সকালে থেকে হবিবপুর বিধানসভার বিজেপি প্রার্থী জুয়েল মুর্মু হবিবপুর বিধানসভার বিভিন্ন মন্দিরের পুজা দিয়ে আশীর্বাদ নিলেন।

রবিবার সাত সকালে হবিবপুর বিধানসভার(Habibpur Assembly) ঐতিহ্যবাহী শিবডাঙ্গী তিলভাণ্ডেশ্বর শিব মন্দিরে পুজো দেন। পরে মন্ডল – ২ পাকুয়াহাট আদি শ্যামা কালী মন্দির পুজো দেন। এরপর মন্ডল ৩ – এ কেন্দপুকুর ফলানি কালী মন্দিরে এসে পুজো দেন। সেখান থেকে মানিকরা ও বুলবুলচন্ডী, বুড়ি মায়ের মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ গ্রহণ করেন। তিনি বিভিন্ন মন্দিরে পূজা অর্চনা করে ৪ তারিখ হবিবপুর বিধানসভার জন্য আশীর্বাদ গ্রহণ করেন। এদিন তিনি পুজো দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন ,এবারে হবিবপুর বিধানসভার সাধারণ জনগণ যেভাবে ভোট দিয়েছেন তাতে তিনি অনেক আশাবাদী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংগঠনিক বিজেপির সভাপতি প্রতাপ সিং , বিজেপির মালদা জেলার মন্ডল ৩’র সভাপতি সঞ্জীব সরকার সহ অঞ্চলের প্রধান সহ একাধিক বিজেপির কর্মীরা। অন্যদিকে, রাত পোহালে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা।

আর এই ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে বসিরহাটের প্রাচীনতম কালী মন্দিরে মানত করলেন বিজেপি প্রার্থী ডক্টর সৌর্য ব্যানার্জি।প্রায় ৬০০ বছরের প্রাচীন প্রতাপাদিত্য রায়চৌধুরীর হাতে তৈরি কালী মন্দিরে লাল সুতো দিয়ে ঢেলা বেঁধে মানত করলেন দক্ষিণ বিধানসভার বাসিন্দাদের মনষ্কামনায়।আর এই ফলাফল ঘোষণার আগে বসিরহাটের(Bashirhat) বড় বড় পাঁচটি কালী মন্দিরের পুজো দিলেন বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর সৌর্য ব্যানার্জি। রবিবার সকাল থেকে তিনি ইতিমধ্যে দুটি মন্দিরে পূজো দিয়েছেন। বসিরহাটের ৬০০ বছরের প্রাচীন সংগ্রামপুর দক্ষিণা কালী মন্দিরে পুজো দেন এবং বিধানসভার বাসিন্দাদের মনস্কামনায় লাল সুতো দিয়ে ঢেলা বেঁধে দেন।

বিধানসভা নির্বাচনের ফলাফল যাতে ভালো হয় তার মনস্কামনায় তিনি মন্দিরে মন্দিরে পুজো দেন। তিনি বলেন, মাননীয়া ভয় পেয়েছেন তিনি হেরে যাচ্ছেন। ভারতীয় জনতা পার্টি বিপুল পরিমাণে আসন নিয়ে ক্ষমতায় আসছে এ রাজ্যে। তাই মানুষ যাতে সুস্থ থাকে তার জন্য মন্দিরে পুজো দিলাম। এদিকে, সোমবার বিধানসভা নির্বাচনের ফলাফল। তার আগে রবিবার বৌদ্ধ মন্দিরে গিয়ে প্রার্থনা করলেন কালচিনি বিধানসভা বিজেপি প্রার্থী বিশাল লামা(BJP Candidate Bishal Lama)।রবিবার সকালে পরিবারের সদস্য ও কর্মী সমর্থকদের নিয়ে ভাটপাড়া গুম্ফা বৌদ্ধমন্দিরে প্রার্থনায় অংশগ্রহণ করেন বিজেপি প্রার্থী বিশাল লামা ।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান