Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আজকের রাশিফল: রক্তপাতের সঙ্গে দুর্ভোগের সম্ভাবনা, কেমন যাবে দিনটি?

Share:

নিজস্ব প্রতিনিধি : আজ সোমবার, ৪ মে, ২০২৬। কেমন কাটবে রাশিচক্রের সকল রাশির দিন। জেনে নিন-

মেষ: আর্থিক দিক থেকে দিনটা বেশ ইঙ্গিতবহ। ব্যয় যোগও প্রবল। নতুন কোনও দ্রব্য কেনাকাটা করতে পারেন। পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ। অপ্রত্যাশিত অর্থলাভের পক্ষে দিনটা অনুকূল। কোনও শুভ কর্মানুষ্ঠানে যোগদান। কোনও শুভ সংবাদ পারেন। নতুন যোগাযোগের পক্ষে অনুকূল দিন। কারও অনুরোধ রক্ষা করতে হতে পারে। কথা কাটাকাটি। কোনও কথা মনে আঘাত আনতে পারে।

বৃষ: মানসিক দুশ্চিন্তার মধ্যেও দিনটা আনন্দে কাটবে। অপ্রত্যাশিত যোগাযোগে কিছু অর্থ হাতে আসবে। তবে ব্যয় বাড়বে। কর্ম ও আয়ের ক্ষেত্র চলনসই। কোনও সুসংবাদ পাবেন। কারও সঙ্গে কথা কাটাকাটি ও বচসা হতে পারে। কারও অনুরোধ রক্ষা। অন্যের গৃহে আতিথ্যগ্রহণ করতে হতে পারে। দৈহিক দিক থেকে আলসে ভাব দেখা দেবে।

মিথুন: কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি। কিছু উটকো পয়সা হাতে আসবে। আর্থিক দুর্ভাবনা কমবে। কুজন নিন্দা প্রচার করবে। গুরুস্থানীয়ের সঙ্গে মনোমালিন্যের সৃষ্টি হবে। নতুন দ্রব্য কেনাকাটা হতে পারে। কোনও প্রচেষ্টা আশাভঙ্গ করবে। অন্যের বাড়িতে নিমন্ত্রিত হবেন। কোথাও বেড়াতে যেতে পারেন। প্রেমের ক্ষেত্রে দিনটা মনোমালিন্য ও মতবিরোধের মধ্যে কাটবে। মানসিক অশান্তির মধ্যে কাটবে।

কর্কট: শারীরিক ও মানসিক চাপ কিছুটা কমলেও অযথা খরচ বাড়বে। আর্থিকক্ষেত্র একপ্রকার চলনসই বলা যেতে পারে। কথাবার্তায় সংযত না হলে অযথা ঝগড়া কিংবা বচসায় লিপ্ত হতে হবে। হঠাৎ অর্থ কিংবা দ্রব্য ক্ষতি হতে পারে। কেউ মিথ্যা অপবাদ দিতে পারে। অন্যের গৃহে হঠাৎ আতিথ্য গ্রহণ করবেন। কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন।

সিংহ: কর্মক্ষেত্রের কোনও পূর্ব পরিকল্পনা হঠাৎ আশাভঙ্গ। যোগাযোগ বৃদ্ধি পাবে। আয় বৃদ্ধি ও অপ্রত্যাশিত অর্থ হাতে আসবে। মনের উপর চাপ বৃদ্ধি পাবে। কথাবার্তায় সংযমী না হলে কোনও বিবাদে জড়িয়ে পড়বেন। কোনও নিকট আত্মীয়ের ব্যাপারে উৎকণ্ঠা দেখা দেবে। কোনও বয়স্কের সাহায্য পেতে পারেন। কোনও পরিচিতের গৃহে নিমন্ত্রিত হবেন।

কন্যা: মানসিক দিক থেকে বিব্রতবোধ করবেন। কোনও প্রচেষ্টা বিফল হবে। কর্ম পরিবেশ মেজাজ নষ্ট করবে। নতুন কোনও দ্রব্য কেনাকাটা ও অপ্রত্যাশিত কিছু অর্থ হাতে আসবে। কারও সঙ্গে কথা কাটাকাটি ও মতবিরোধ দেখা দেবে। কোনও আত্মীয়ের ব্যাপারে উৎকণ্ঠার সৃষ্টি হবে। কোনও সুসংবাদ পাবেন। ন্যায্য প্রাপ্তিতে বঞ্চিত হবেন। নতুন যোগাযোগ আসবে। ভাইয়ের সঙ্গে মতবিরোধ হবে। কোনও অভিযোগ মানসিক শান্তি বিঘ্নিত করবে। কোনও দ্রব্য অথবা অর্থলাভ হবে।

তুলা: আর্থিক ক্ষতি হবে। দূর স্বজনের জন্য দুশ্চিন্তা দেখা দিতে পারে। কর্মক্ষেত্র মোটামুটি শুভ থাকবে। মানসিক শান্তি কিছুটা বিঘ্নিত হবে। কারও সঙ্গে কথা কাটাকাটি ও মতবিরোধ জনিত অশান্তির সৃষ্টি হবে। বাড়িতে নতুন দ্রব্য আসবে। হঠাৎ নিমন্ত্রিত হতে পারেন। দুর্ঘটনায় পায়ে আঘাত পেতে পারেন।

বৃশ্চিক: অস্বস্তিকর মানসিক অবস্থার মধ্যে কাটবে। কর্মক্ষেত্র চলনসই। সামান্য আর্থিক টান থেকে যাবে। হঠাৎ কোনও ঘটনায় মনোমালিন্যের সৃষ্টি হবে। অযথা অর্থ ব্যয় হবে। শারীরিক আমেজ পাবেন না। ব্যয় বৃদ্ধি পাবে অতিমাত্রায়। কর্মক্ষেত্রে কারও সঙ্গে বচসার সৃষ্টি হতে পারে।

ধনু: মানসিক উত্তেজনা ও ক্রোধ বাড়বে। ভালো কথা শুনতে খারাপ লাগবে। মানসিক দিক থেকে চাপা গুমোটভাব থাকবে। শারীরিক দিক থেকে ম্যাজমেজে ভাব ও অস্বস্তিবোধ করবেন। কারও সঙ্গে অযথা বাদানুবাদ ও কথা কাটাকাটিতে লিপ্ত হয়ে পড়বেন। প্রিয়জনের অপ্রীতি ভাজন হতে পারেন। কোনও প্রচেষ্টায় নৈরাশ্য। অকারণ ব্যয় বৃদ্ধি।

মকর: পরিবেশ থাকবে উদ্বেগপূর্ণ। সমস্ত কাজগুলোর পরিসমাপ্তি ঘটবে দুশ্চিন্তার মধ্যে দিয়ে। অযথা দুশ্চিন্তা মনকে ভারাক্রান্ত করে তুলবে। কর্মক্ষেত্র শান্তি দিতে পারবে না। শারীরিক দিক থেকে ম্যাজমেজে ভাব দেখা দেবে। বিবাদ বিতর্ক যতদূর সম্ভব এড়িয়ে চলুন।

কুম্ভ: কর্মক্ষেত্র উদ্বেগের মধ্যে দিয়ে এগিয়ে চলবে। শারীরিক আমেজ নষ্ট হবে। আর্থিক ব্যাপারে দুর্ভাবনা থাকবে। কোনও যোগাযোগে আশাহত। কোনও পরিকল্পনা বিলম্বিত। মানসিক চঞ্চলতা ও উত্তেজনা বৃদ্ধি। কোনও ঘটনায় মনোমালিন্যের সৃষ্টি। কোনও আত্মীয় কিংবা বন্ধুর গৃহে আতিথ্য গ্রহণ করবেন। কোনও উৎসাহবর্দ্ধক সংবাদ পাবেন। কারও সহায়তা উপকার করবে। কাজকর্মে কোনও ভুল হতে পারে। সামান্য আঘাত লাগতে পারে।

মীন: মানসিক অস্থিরতা ও শারীরিক ম্যাজমেজে ভাব পূর্ণ বর্তমান। কর্মক্ষেত্র আগের তুলনায় সামান্য আশাপ্রদ। আয়ের ক্ষেত্রে সামান্য উদ্বেগ থাকলেও আয় বাড়বে। কারও সঙ্গে বাদানুবাদ। গুরুজনের বিরক্তিভাজন হতে পারেন। কোনও শুভ সংবাদ বা যোগাযোগে উৎসাহিত। নতুন কোনও দ্রব্যলাভ কিংবা কোনও কিছু কেনাকাটা করতে পারেন। আঘাত বা রক্তপাত হতে পারে।

Amazon Great Summer Sale শুরু, কোন পণ্যে মিলবে ৬৫% পর্যন্ত ছাড় জানেন?

ভোট গণনার সকালে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন ISF কর্মী

রাজস্থানের মালিকানা বদল নিয়ে আইনি জটিলতা

হোটেল রুমের দরজা খুলতেই স্বামীর সঙ্গে অন্য এক মহিলা , তারপর যা করলেন স্ত্রী …

ভোট ময়দানে একাধিক তারকা প্রার্থী, কে হাসবে শেষ হাসি?

১২৮ বছরের অপেক্ষার অবসান, রূপকথার গল্প লিখে সুইস লিগ জিতল এফসি থুন

উত্তরপ্রদেশের প্রশাসনে সার্জিক্যাল স্ট্রাইক যোগীর, এক ধাক্কায় ৩৮ আমলার দায়িত্ব বদল

অতিরিক্ত পাকা আম খাচ্ছেন? নিজের বিপদ ডেকে আনার আগে সাবধান!

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘রাত জাগুন! পাহারা দিন! ভোট গণনা শুরুর আগে গভীর রাতে দলকে নির্দেশ মমতার

ছয় মেরে ঘরের মাঠে গুজরাতকে জেতালেন ওয়াশিংটন, ফের হার পঞ্জাবের

নদীর স্রোত, জঙ্গলের ডাক, ঘুরে আসুন তিন অচেনা ঠিকানায়

মাদ্রাসা শিক্ষকের কীর্তি, লাগাতার ধর্ষণে সাত মাসের অন্তঃসত্ত্বা ১২ বছরের ছাত্রী

প্রাক্তনের বিয়েতে নিমন্ত্রণ পেয়েছেন? কিংকর্তব্যবিমূঢ়? জেনে নিন গেলে কী করা উচিত..