তামিলভূমে ইতিহাস গড়ছেন বিজয়! তিরুপতিতে পুজো দিয়েই প্রেমিকের বাড়িতে ছুটলেন তৃষা

তামিলনাড়ুতে বিপুল ভোটে এগিয়ে অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপথি বিজয়ের দল তথা তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে)।

Share:

নিজস্ব প্রতিনিধি: তামিলনাড়ুতে বিপুল ভোটে এগিয়ে অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপথি বিজয়ের দল তথা তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে)। ইতিমধ্যেই ১১০ আসনে এগিয়ে রয়েছে থালাপথি বিজয়ের দল। সুতরাং বুথফেরৎ সমীক্ষা বলছে, ছাব্বিশের বিধান সভা ভোটে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে শক্তি বৃদ্ধি করবে বিজয়ের টিভেকে। সমস্ত রাজনৈতিক বিশ্লেষকদের হিসেব-নিকেশ উল্টে দিয়ে প্রথম প্রতিদ্বন্দ্বীতাতেই তামিলনাড়ুর ‘জননায়ক’ হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন থালাপথি বিজয়। বিজয়ের দল জিতলেও তামিলনাড়ুতে সরকার কে গঠন করবে, সেটাই এখন দেখার বিষয়! তবে, ভোটের আগে থেকেই বিজয়ের ব্যক্তিগত জীবন আলোচনায় রয়েছে।

বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে অভিনেতার স্ত্রী ডিভোর্সের আবেদন করেছেন। এছাড়া অভিনেত্রী তৃষা কৃষ্ণের সঙ্গে বিজয়ের নাম জড়িয়েছে। তাঁদের প্রেমের সম্পর্ক চলছে। নাম না করে, বিজয়ের স্ত্রী এমনটা অভিযোগ এনেছিলেন। শোনা যাচ্ছে, বিজয়ের দল জিতলেই তৃষাকে নিয়ে করবেন তিনি, সেই কারণেই এখনও বিয়ে করেননি অভিনেত্রী। যাই হোক, আজ তামিল নাড়ুর গণনার দিনেই তৃষার জন্মদিন। সকালে তিরুপতির মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তিনি। আর সেখান থেকে ফিরেই বিজয়ের সঙ্গে দেখা করতে গিয়েছেন তিনি দুপুর তিনটে নাগাদ। বিজয়ের বাসভবনের বাইরে অভিনেত্রীকে দেখা গিয়েছে। প্রাথমিক প্রবণতায় দেখা যাচ্ছিল, তামিলনাড়ুতে বিজয়ের দল ১১০টি আসনে এগিয়ে এবং ভোটের দিক থেকে শীর্ষে রয়েছে। অভিষেক নির্বাচনেই দলটি ১০০ আসনের গণ্ডি পেরিয়ে গিয়েছে। 

তবে সংখ্যা গরিষ্ঠতার জন্য বিজয়ের দলকে ১১৭ আসনে জিততে হবে। প্রাথমিক ফলাফল অনুযায়ী, টিভিকে প্রায় ১১০টি আসনে এগিয়ে রয়েছে, যা দলটিকে তার প্রতিদ্বন্দ্বীদের থেকে বেশ খানিকটা এগিয়ে রেখেছে। সুতরাং শাসক ডিএমকে নেতৃত্বাধীন জোট কিছুটা কোণঠাসা হয়ে পড়েছে, তারা ৫০টিরও বেশি আসনে পিছিয়ে রয়েছে, অন্যদিকে প্রথম দফার গণনা শেষে এআইএডিএমকে জোট ৭০-এর বেশি আসনে নিজেদের অবস্থান ধরে রেখেছে। পেরুম্বুর এবং ত্রিচি পূর্ব সহ গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকাগুলিতে বিজয় এগিয়ে আছেন। প্রাথমিক প্রবণতা অনুযায়ী, মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এবং তাঁর পুত্র উদয়ানিধি স্ট্যালিন যথাক্রমে কোলাথুর এবং চেপাকে পিছিয়ে আছেন।এদিকে বিজয়-তৃষাকে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল ২০২৩ সালের ‘ লিও’ ছবিতে। এ বছরের শুরুতে চেন্নাইতে এক সহকর্মীর বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে তাঁদেরকে একসঙ্গে আবারও দেখা যাওয়ায় তাঁদের সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়েছে।

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’