Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সেপ্টেম্বরেই বিয়ের পিঁড়িতে জাহ্নবী, কী জানালেন অভিনেত্রীর বাবা বনি কাপুর?

কাপুর পরিবারে ফের বিয়ের সানাই। শীঘ্রই বিয়ের পিঁড়িতে জাহ্নবী কাপুর এবং শিখর পাহাড়িয়া। বেশ কয়েক বছর ধরেই সম্পর্কে রয়েছেন তাঁরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কাপুর পরিবারে ফের বিয়ের সানাই। শীঘ্রই বিয়ের পিঁড়িতে জাহ্নবী কাপুর এবং শিখর পাহাড়িয়া। বেশ কয়েক বছর ধরেই সম্পর্কে রয়েছেন তাঁরা। এখনও সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা করেননি তারা। কিন্তু প্রায়শই তাঁদের বিদেশে ছুটি কাটাতে এবং নানারকম ইভেন্টে একসঙ্গে দেখা যায়। এই জুটি জনসমক্ষে তাঁদের ভালবাসা প্রকাশ করতে কখনই দ্বিধা করেননি, প্রায়শই একসঙ্গে মন্দির দর্শন, ঘরোয়া নৈশভোজ, ইন্ডাস্ট্রির বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় তাঁদের। তাতেই তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন আরও জোরালো হচ্ছে।

সম্প্রতি শোনা যাচ্ছে, জাহ্নবী-শিখর তাঁদের সম্পর্কের পরবর্তী ধাপে যাওয়ার পরিকল্পনা করছেন। এই জুটি চলতি বছরের শেষের দিকে, সম্ভবত সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে, একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের পরিকল্পনা করছেন। সম্ভাব্য গুজরাতে র জামনগরে তাঁরা বিয়ে করবেন। সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে তাঁদের বিয়ের খবর। যা ভক্তদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। তবে খবর কী ভুয়ো নাকি সত্যি?

যদিও গুজব উড়িয়ে দিয়েছেন জাহ্নবীর বাবা বনি কাপুর। একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘না, এটা সত্যি নয়’। গত বছর ২০২৪ সালে ‘ময়দান’ ছবির স্ক্রিনিংয়ে জাহ্নবী গলায় শিখরের ডাকনাম ‘শিকু’ লেখা একটি কাস্টমাইজড নেকলেস দেখেই তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। অনুমান, এভাবেই অভিনেত্রী শিখরের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও এখনও তাঁরা তাঁদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেননি। জাহ্নবী ও শিখর ছোটবেলার বন্ধু ছিলেন, সেই বন্ধুত্ব এখন প্রেমে পরিণত হয়েছে। তবে তাঁরা কোনওদিন তাঁদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত বা অস্বীকারও করেননি।

প্রতিবেদন অনুসারে, ২০১৮ সালে জাহ্নবীর বলিউডে অভিষেকের পরপরই দুজনের বিচ্ছেদ ঘটেছিল, কিন্তু ২০২২ সালে এই জুটি পুনরায় একত্রিত হন এবং তারপর থেকে তাঁদের সম্পর্ক বেশ মজবুতই রয়েছে, এবং প্রায়শই তাদের একসঙ্গে জনসমক্ষে দেখা যায়। শিখরের সঙ্গেও জাহ্নবীর পরিবারের একটি দৃঢ় বন্ধন রয়েছে বলে মনে হয় এবং তাঁকে প্রায়শই তাঁদের পারিবারিক অনুষ্ঠান ও উদযাপনে দেখা যায়।

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

‘থ্রি ইডিয়টস্’ সিক্যুয়ালে চমক, ফারহান, সারমান, আমিরের সঙ্গী হচ্ছেন এই তারকা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি

বিধানসভায় ফেরা অধরাই থাকল অধীরের

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল