ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

Share:

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রাম:ঝাড়গ্রাম জেলায় চারটি বিধানসভা আসনেই একাধিপত্য কায়েম করল বিজেপি। সোমবার সকাল থেকে ভোট গণনা শুরু হতেই ছবিটা স্পষ্ট হয়ে যায়।প্রায় একতরফা লড়াইয়ে এগিয়ে যেতে থাকেন পদ্ম শিবিরের প্রার্থীরা। নয়াগ্রাম বিধানসভা(Nayagram Assembly) আসনে তৃণমূল প্রার্থী দুলাল মুর্মু প্রথম দিকে কয়েক দফা গণনায় কখনও এগিয়ে, কখনও পিছিয়ে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবধান ক্রমশ বিজেপির দিকে ঝুঁকে পড়ে। অন্যদিকে, বিনপুর বিধানসভা আসনের তৃণমূলের হেভিওয়েট প্রার্থী তথা প্রাক্তন মন্ত্রী বিরবাহা হাঁসদা(Ex Minister Birbaha Hasda) সহ অন্যান্য আসনের প্রার্থীরা শুরু থেকেই পিছিয়ে পড়েন এবং আর ঘুরে দাঁড়াতে পারেননি।

ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী লক্ষীকান্ত সাউ প্রথম থেকেই বড় ব্যবধান তৈরি করে শেষ পর্যন্ত রেকর্ড ব্যবধানে জয় নিশ্চিত করেন। দুপুর গড়াতেই তৃণমূলের শিবির কার্যত ফাঁকা হয়ে যায়। অন্যদিকে, বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে শুরু হয় উচ্ছ্বাস। গেরুয়া আবির খেলায় মেতে ওঠেন তাঁরা। অভিযোগ-পাল্টা অভিযোগও উঠে আসে এদিন। কাউন্টিং শেষ হওয়ার আগেই স্ট্রং রুম ছেড়ে বেরিয়ে যান বিরবাহা হাঁসদা ও দুলাল মুর্মুরা। বিরবাহা হাঁসদা সংবাদমাধ্যমের প্রশ্ন এড়িয়ে যান। অন্যদিকে, জেলা তৃণমূল সভাপতি তথা প্রার্থী দুলাল মুর্মু ইভিএমে কারচুপির অভিযোগ তোলেন।

শেষ খবর অনুযায়ী, ঝাড়গ্রাম(Jhargram) আসনে ৩৮,১৪৭ ভোটের ব্যবধানে জয়ী হন বিজেপি প্রার্থী লক্ষীকান্ত সাউ, পরাজিত হন তৃণমূলের মঙ্গল সোরেন। নয়াগ্রাম আসনে ৬,৪২৪ ভোটে জেতেন বিজেপির অমিয় কিস্কু, হারান দুলাল মুর্মুকে।বিনপুরে ২২,৯৭৭ ভোটে জয়ী হন বিজেপি প্রার্থী প্রণত টুডু, পরাজিত করেন বিরবাহা হাঁসদাকে। গোপীবল্লভপুরে ২৬,৬৭৫ ভোটে জয়ী হন বিজেপি প্রার্থী রাজেশ মাহাতো, হারান অজিত মাহাতোকে। ফলত, বিনপুর (তপশিলি উপজাতি সংরক্ষিত), নয়াগ্রাম (তপশিলি উপজাতি সংরক্ষিত), ঝাড়গ্রাম ও গোপীবল্লভপুর—জেলার চারটি আসনই দখলে নিল বিজেপি। জঙ্গলমহল জুড়ে সোমবার গোধূলি লগ্নে উড়তে থাকে গেরুয়া আবির আকাশে বাতাসে।

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ