Loading live market data...
Loading active stocks...
Connecting...

ফিটনেস ট্রেনিংয়ের আড়ালে মহিলাদের ড্রিংক করিয়ে ভিডিও তৈরির অভিযোগ, গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধি: ফিটনেসের আড়ালে ব্ল্যাকমেলিংয়ের ছক! উত্তরপ্রদেশের বেরেলিতে এমনই এক চাঞ্চল্যকর অপরাধের পর্দাফাঁস হয়েছে, যেখানে একটি জিমকে কেন্দ্র করে মহিলাদের টার্গেট করে ভয়াবহ চক্র চালানো হচ্ছিল। অভিযোগ অনুযায়ী, জিমের মালিক আকরাম এবং তার ভাই আলম মহিলা দলের মহিলাদের ওজন কমানো ও দ্রুত ফিটনেসের প্রলোভন দেখিয়ে জিমে নিয়ে আসত। প্রথমদিকে সব কিছু স্বাভাবিক মনে হলেও ধীরে ধীরে তা বিপজ্জনক রূপ নেয়।

জিমে আসা মহিলাদের দাবি, ব্যায়ামের আগে তাদের একটি ‘বিশেষ’ ড্রিংক দেওয়া হতো, যাতে নেশাজাতীয় পদার্থ মেশানো থাকত। সেটি পান করার পর তারা অচেতন হয়ে পড়তেন। এরপর তাদের জিমের ভেতরের একটি আলাদা ঘরে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করা হতো এবং পুরো ঘটনাটি গোপনে ভিডিও করা হতো।

আরও পড়ুন: ১৫ কিমি-র জন্য ১২০০ টাকা! বৃষ্টির দিনে আকাশছোঁয়া অটো ভাড়া নিয়ে শোরগোল নেটদুনিয়ায়

এই ভিডিওগুলোকেই হাতিয়ার করে শুরু হতো ব্ল্যাকমেল। প্রথমে ভয় দেখিয়ে সামান্য টাকা আদায় করা হলেও পরে সেই অঙ্ক বাড়তে বাড়তে লক্ষাধিক টাকায় পৌঁছাত। এমনকি ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে পরিবারকেও ক্ষতির ভয় দেখানো হতো। এক ভুক্তভোগীর কাছ থেকে প্রথমে ১০ হাজার, পরে ১০ লক্ষ এবং শেষে ৫০ লক্ষ টাকা পর্যন্ত দাবি করা হয়েছিল।

দীর্ঘদিনের মানসিক চাপে ভেঙে পড়লেও শেষমেশ সাহস করে ওই মহিলা পুলিশের দ্বারস্থ হন। তাঁর অভিযোগের ভিত্তিতে কোতোয়ালি থানার পুলিশ তৎপর হয়ে ওঠে। জিমে অভিযান চালিয়ে নগদ টাকা, সন্দেহজনক ওষুধ, ইনজেকশন, মোবাইল ফোন ও একটি পেনড্রাইভ উদ্ধার করা হয়, যাতে একাধিক আপত্তিকর ভিডিও পাওয়া গেছে। পুলিশ ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। এখন তদন্ত করে দেখা হচ্ছে, এই চক্রে আরও কেউ জড়িত কি না এবং আরও কোনও  মহিলা এর শিকার হয়েছেন কি না।

‘গোবিন্দার কি পরকীয়া চলছে?’ প্রশ্ন শুনেই রেগে সঞ্চালকের মুখে স্ক্রিপ্ট ছুঁড়লেন সুনীতা

বিজেপি-কে ‘মহিষাসুর’ তকমা, ব্যারাকপুরে রাজ হারতেই চরম কটাক্ষের মুখে শুভশ্রী

প্যারাসেলিং করতে গিয়ে ভয়ঙ্কর কাণ্ড! সোশ্যাল মিডিয়ায় অভিজ্ঞতা শেয়ার তরুণীর

রুটি, লুচি নাকি পরোটা! কোনটা হজম হবে দ্রুত? জানলে অবাক হবেন

ঘুম ভাঙল কলকাতার পুলিশ কমিশনারের, বুলডোজার নিয়ে দিলেন কড়া বার্তা

তৃণমূলের হয়ে দাঁড়িয়ে হেরেছেন, এবার তাকে বড় দায়িত্ব দিল BCCI

সকালের খাবারেই লুকিয়ে ঝুঁকি! ব্রেকফাস্টের পর ‘লো সুগার’ কেন হয় জানুন

এবার বাড়িতেই বানিয়ে ফেলুন জাপানি আমের স্যান্ডউইচ, জেনে নিন পদ্ধতি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

স্ত্রীর সঙ্গে ঝগড়া জেরে নিজের যৌনাঙ্গ কাটলেন যুবক, তারপর যা হল…

হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ বন্ধের ঘোষণা ট্রাম্পের

‘ সেঞ্চুরির জন্য স্বার্থপর হতে হতো’, সঞ্জুর মন্তব্য শুনে যা বললেন গাভাস্কার-সেহবাগ