Loading live market data...
Loading active stocks...
Connecting...

বৃষ্টিতে সাধের স্মার্টফোন ভিজে গিয়েছে? প্রথম পাঁচ মিনিট যা করবেন …

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  হঠাৎ নামা বৃষ্টিতে ভিজে গেল স্মার্টফোন-এই অভিজ্ঞতা আজকের দিনে প্রায় সবারই। অফিস ফেরতের পথে বা বন্ধুর সঙ্গে কথা বলতে বলতে আচমকা বৃষ্টিতে ফোন ভিজে যাওয়া যেন এক পরিচিত আতঙ্ক। সেই মুহূর্তে বুক ধক করে ওঠে-ফোনটা ঠিক থাকবে তো? আর তাড়াহুড়োয় আমরা এমন কিছু ভুল করে বসি, যা ডিভাইসের ক্ষতি আরও বাড়িয়ে দেয়। বিশেষজ্ঞরা বলছেন, ভেজা ফোন বাঁচানোর চাবিকাঠি লুকিয়ে আছে প্রথম কয়েক মিনিটের সিদ্ধান্তেই।

কী করবেন

•ফোন দ্রুত বন্ধ করুন: ভিজে যাওয়ার পরও যদি ফোন চালু থাকে, সঙ্গে সঙ্গে সুইচ অফ করুন। এতে শর্ট সার্কিটের ঝুঁকি কমে।

•সিম ও মেমোরি কার্ড খুলুন: ফোন বন্ধ করার পর সিম ও মেমোরি কার্ড খুলে ফেলুন, যাতে ভেতরে জল আটকে না থাকে।

•শুকনো কাপড়ে মুছুন: নরম, শুকনো কাপড় দিয়ে ফোনের বাইরের জল আলতোভাবে মুছে ফেলুন।

•চালের মধ্যে রেখে দিন: ফোনটি ২৪-৪৮ ঘণ্টা শুকনো চালের মধ্যে রাখলে অতিরিক্ত আর্দ্রতা শোষিত হতে পারে।

আরও পড়ুনঃ কফির কাপে বেগুনি ম্যাজিক, স্বাদে অনন্য স্বাস্থ্যেগুনেও কি সত্যিই উপকারী ?

 কী করবেন না 

•বারবার অন করার চেষ্টা নয়: ফোন ভিজে গেলে চালু করার চেষ্টা করলে শর্ট সার্কিট হয়ে যেতে পারে।

•চার্জে দেবেন না: ভেজা অবস্থায় চার্জ দিলে মারাত্মক ক্ষতি, এমনকি আগুন লাগার আশঙ্কা থাকে।

•হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না: গরম বাতাসে অভ্যন্তরীণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে।

•রোদে শুকোতে দেবেন না: অতিরিক্ত তাপে ব্যাটারি ও স্ক্রিন নষ্ট হতে পারে।

কেন এত সতর্কতা জরুরি?

ভেজা অবস্থায় বিদ্যুৎ প্রবাহিত হলে শর্ট সার্কিট হয়ে সার্কিট বোর্ড পুড়ে যেতে পারে, যা অনেক সময় আর ঠিক করা সম্ভব হয় না।

অতিথিদের চমক দিতে দুপুরের মেনুতে রাখুন চিকেন ধোঁকা

প্রেশার কুকারে ২ সিটিতেই বানান তুলতুলে রসগোল্লা, দোকানের মিষ্টিও হার মানবে

সহকর্মীকে বিশ্বাস করে স্বপ্নের চাকরির সুযোগ হারালেন ইন্টার্ন বন্ধু! ভাইরাল পোস্ট ঘিরে বিতর্ক

বঙ্গে পদ্ম ফুটতেই ‘দলবদলু’? বিজেপির সদস্যপদ ‘রিনিউ’ বিতর্কে কী বললেন রূপাঞ্জনা?

বাড়ির বাধানিষেধে অতিষ্ঠ হয়ে পরিবারের সঙ্গে যা করলেন তরুণী…

শচিনের সঙ্গে ভারতীয় দলে অভিষেক, কঠিন অসুখে ভুগছেন প্রাক্তন এই ফাস্ট বোলার

পাঞ্জাবে অর্থ পাচার এবং জিএমএডিএ দুর্নীতিতে ইডির বড় পদক্ষেপ, তল্লাশি ১২টি স্থানে

মালদায় বিজেপি সমর্থককে কুপিয়ে ‘খুন’, আহত আরও ২

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

চন্দ্রনাথ হত্যা তদন্তের নজর এলাকার সিসিটিভিতে, গঠন ৩ সদস্যের টিম

সম্পূর্ণ যুদ্ধ থামাতে কবে হবে ইরানের সঙ্গে চুক্তি? সময় জানিয়ে দিলেন ট্রাম্প

দল হারলেও ‘জিতে’ গেলেন কুপার কনোলি, আইপিএলে ২২ বছর বয়সে ভাঙলেন বহু রেকর্ড