দেবকে দেখে ‘চোর চোর’ শ্লোগান, ভাইরাল ভিডিও দেখে ‘থ’ নেটমহল, রাজনীতি ছাড়ার অনুরোধ

আজ সেই দেবকে দেখেই উঠছে 'চোর চোর' শ্লোগান। বাংলার পালা বদল হতেই এমন দৃশ্য সোশ্যাল মিডিয়া জুড়ে। জনরোষে তারকারাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০১১ সালে বামফ্রন্ট সরকারের পতন ঘটিয়ে তৃণমূল সরকার গঠন করেছিল রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ১৫ বছর রাজত্ব করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু ২০২৬ সালে ভোটের ফলাফল সবকিছু লন্ডভন্ড করে দিল। বিপুল ভোটে জয়ী হয়ে তৃণমূলের দূর্গ ভেঙে ফেলল বিজেপি। ২০১৪ সালে তৃণমূলের হাত ধরেই রাজনৈতিক ইনিংস শুরু করে ছিল টলিউড সুপারস্টার দেব। সময় যত এগিয়েছে ততই রাজনৈতিক পিচ পাকা হয়েছে তাঁর। পরিণত হয়েছেন তিনি। বর্তমানে তিনি পশ্চিম মেদিনীপুরের ঘাটালের তিনবারের সাংসদ। এক যুগের রাজনৈতিক কেরিয়ারে পরপর হ্যাটট্রিক করেছেন তিনি। কিন্তু ছাব্বিশে বাংলায় গেরুয়া ঝড় উঠতেই অভিনেতাকে দেখে ‘চোর চোর’ শ্লোগান, কালিমালিপ্ত নায়কের ইমেজ।

হ্যাঁ, সম্প্রতি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অথচ নির্বাচনের আগে তৃণমূল প্রার্থীদের সমর্থনে বাংলার উত্তর থেকে দক্ষিণে প্রচারে ঝড় তুলেছেন তিনি। তাঁকে একবার দেখার জন্যে রমণীরা ভিড় জমিয়েছিলেন। আজ সেই দেবকে দেখেই উঠছে ‘চোর চোর’ শ্লোগান। বাংলার পালা বদল হতেই এমন দৃশ্য সোশ্যাল মিডিয়া জুড়ে। জনরোষে তারকারাও। ভিডিওতে দেখা যাচ্ছে, দেবের পরনে কালো টিশার্ট। চোখেমুখে গাম্ভীর্য। তাঁকে ঘিরে নিরাপত্তা রয়েছে, কিন্তু তার মধ্যেও অভিনেতাকে ঘিরে চোর চোর শ্লোগান। ভিডিওতে স্পষ্ট, মাথা হেঁট করে করজোড়ে ভিড় এড়ানোর চেষ্টা করছেন সুপারস্টার। যদিও এই ভিডিওটি কবেকার, তা জানা যায়নি। বাংলার পালাবদলের আগে না পরে কিছুই জানা যায়নি।

কিন্তু এই ভিডিও এখন দাবানলের মতো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তবে কী রাজনীতির কারণেই এমনটা আচরণ পাচ্ছেন তিনি? কারণ ১২ বছরের রাজনৈতিক ইনিংসে দেব পরতে পরতে বুঝিয়েছেন, রাজনীতি কাকে বলে? কখনও প্রচারমঞ্চে বিরোধী শিবিরের বিরুদ্ধে অপশব্দ প্রয়োগ করেননি তিনি, কখনও রাজনৈতিক সংস্কৃতিকে কলুষিত করার অভিযোগও ওঠেনি দেবের বিরুদ্ধে। কিন্তু আজ সেই দেবের ইমেজ রাজনীতির কারণে কালিমালিপ্ত। তবে ভিডিও দেখে ভক্তদের একটাই অনুরোধ, ‘দয়া করে, আপনি এবার রাজনীতি থেকে সরে দাঁড়ান।’ কারও আর্জি, ‘এবার থেকে শুধু সিনেমার পর্দাতেই দেখতে চাই আপনাকে।’ যদিও তৃণমূল হেরে হওয়ার পর থেকেই কানাঘুষো শোনা যাচ্ছে, দেবও বিজেপিতে যোগ দিচ্ছেন। যদিও মাঝে একবার তাঁর তৃণমূল ছাড়ার গুঞ্জন উঠেছিল, কিন্তু সেই জল্পনা উড়িয়ে দেন নায়ক।

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স