আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শীর্ষে ‘গাঁটছড়া’, চ্যালেঞ্জ ছুঁড়ছে ‘মন ফাগুন’

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ বছরখানেক দাপট দেখালেও ধীরে ধীরে সাম্রাজ্য হারাচ্ছে ‘মিঠাই’। সেই জায়গা দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে স্টার জলসার দুই ধারাবাহিক। ‘মন ফাগুন’ ও ‘গাঁটছড়া’, লড়াই চলছে দুই ধারাবাহিকের মধ্যে। মাল্টি তারকা খচিত ‘গাঁটছড়া’ দর্শকদের মনে ধরেছে, কারণ সেখানে চলছে বিবাহ-পর্ব। সিংহ রায় বাড়িতে পরীর প্রবেশ রীতিমত ঝড় বয়ে নিয়ে যাচ্ছে সকলের উপর দিয়ে। নিজেরই বোনের কৃতকার্যের জন্য প্রতিনিয়ত অপমান হতে হচ্ছে পরীকে। কিন্তু পরীও দাঁতে দাঁত চেপে লড়াই চালাচ্ছে। দীর্ঘদিন বাদে শোলাঙ্কিকে ছোটপর্দায় পেয়ে আপ্লুত বাঙালি দর্শকেরা। টেক্কা দিচ্ছে ‘মন ফাগুন’, চলতি সপ্তাহে প্রেম পর্ব চলছে। ভ্যালেন্টাইন ডে থেকে শুরু হয়েছে এই বিশেষ পর্ব। যেখানে হাজির ছিলেন অঙ্কুশ হাজরা, শোভন গাঙ্গুলি, লগ্নজিতা।

চলতি সপ্তাহের রেটিং অনুযায়ী দেখা গিয়েছে ‘গাঁটছড়া’ প্রাপ্ত টিআরপি ৯.৭। গত সপ্তাহের তুলনায় অনেকটাই পড়েছে রেটিং পয়েন্ট। অল্প রেটিং পড়লেও টেক্কা দিচ্ছে ‘মন ফাগুন’। লড়াইয়ের মাঠে রয়েছে ‘আলতা ফড়িং’ ও ‘আয় তবে সহচরী’। ‘মিঠাই’-এর প্রাপ্ত নম্বর ৯.৪। গত সপ্তাহের তুলনায় ফের কিছুটা কমেছে রেটিং। ‘আলতা ফড়িং’ ও ‘আয় তবে সহচরী’-এর রেটিং- ৯.১। ভালো ফল করে গত সপ্তাহে ফের স্বমহিমায় ফিরেছিল আরও এক তারকা খচিত ধারাবাহিক ‘ধুলোকনা’র। তাঁর রেটিং পয়েন্ট ছিল ৯.৮ যা ধীরে ধীরে কমে চলতি সপ্তাহে হয়েছে ৮.৭।

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

‘নগ্ন’ ছবি চেয়ে অক্ষয়ের ১৩ বছরের মেয়েকে হয়রানি, গ্রেফতার অভিযুক্ত

বক্স অফিসে আয়ের নিরিখে সলমনকে পিছনে ফেললেন অক্ষয় কুমার

ভোটপ্রচারে সোহমকে হরলিক্স খাওয়ার অনুরোধ মহিলার, কী উত্তর দিলেন তৃণমূল প্রার্থী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ