Loading live market data...
Loading active stocks...
Connecting...

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশের ডিজিটাল স্বাস্থ্য পরিষেবাকে দ্রুত,স্বচ্ছ এবং সমন্বিত করতে কেন্দ্রীয় সরকারের বড় পদক্ষেপ। চালু করা হল ‘স্বাস্থ্য ভারত পোর্টাল’। এই নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম ভারতের স্বাস্থ্য ব্যবস্থাকে একত্রিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সাধারণত বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রকল্প ও হাসপাতালের তথ্য আলাদা আলাদা সিস্টেমে সংরক্ষিত রাখা হত । ফলে একই রোগীর তথ্য বারবার আপলোড করতে হত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। নতুন পোর্টালের মাধ্যমে সেই সমস্যার সমাধান হতে চলেছে। এই প্ল্যাটফর্ম আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন (ABDM) এর সঙ্গে যুক্ত। ফলে নাগরিকদের ABHA ID এর মাধ্যমে ডিজিটাল স্বাস্থ্য রেকর্ড নিরাপদভাবে সংরক্ষণ করা সম্ভব হবে। চিকিৎসক, হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলিও প্রয়োজন অনুযায়ী সেই তথ্য ব্যবহার করতে পারবে।

স্বাস্থ্য মন্ত্রকের মতে, স্বাস্থ্য ভারত পোর্টাল মূলত একটি ইন্টিগ্রেটেড ডিজিটাল হেলথ প্ল্যাটফর্ম। এটি API ভিত্তিক প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা, ডেটাবেস এবং সরকারি প্রকল্পকে একই প্লাটফর্মের অন্তভূর্ক্ত করবে। এর ফলে রোগীর স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সহজে আদানপ্রদান করা যাবে এবং চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখা আরও সহজ হবে। বর্তমানে বিভিন্ন রাজ্য ও স্বাস্থ্য প্রকল্পে আলাদা সফটওয়্যার ব্যবহারের কারণে তথ্যের পুনরাবৃত্তি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। এই পোর্টাল চালু হলে সেই সমস্যা ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে স্বাস্থ্যকর্মীরা কাগজপত্র বা তথ্য আপলোডের বদলে রোগী পরিষেবায় আরও বেশি সময় দিতে পারবেন। বিশেষ করে গ্রামীণ ও দূরবর্তী অঞ্চলে ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে এটি কার্যকর ভূমিকা নিতে পারে। টেলিমেডিসিন, ই-হেলথ রেকর্ড এবং ডিজিটাল প্রেসক্রিপশনের মতো পরিষেবাও আরও সহজ হবে।

আগামী দিনে জাতীয় স্বাস্থ্য রেজিস্ট্রি, হাসপাতাল নেটওয়ার্ক এবং অন্যান্য সরকারি স্বাস্থ্য প্রকল্পের সঙ্গেও এই পোর্টালকে যুক্ত করা হবে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। জরুরি স্বাস্থ্য পরিস্থিতি মোকাবিলা, রোগের প্রবণতা বিশ্লেষণ এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ডিজিটাল ইন্ডিয়ার পরবর্তী ধাপে স্বাস্থ্য পরিষেবাকে প্রযুক্তিনির্ভর করার যে লক্ষ্য কেন্দ্রীয় সরকার নিয়েছে ‘সেই উদ্যোগে এই পোর্টাল অন্যতম বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়

সন্ধ্যা নামতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়া

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ

রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

মধ্যমগ্রামে শুভেন্দুর আপ্ত সহায়ককে খুন, আতঙ্কে অভিনেতা রণজয় বিষ্ণুর পরিবার

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

ভোট পরবর্তী হিংসায় তপ্ত হাওড়ার শিবপুর, গুলি ও বোমাবাজিতে আহত তিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটায় জড়িত ৫ ক্রিকেটার, শাস্তি দিচ্ছে বিসিবি