Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘বড় হয়ে সাইকো থেরাপিস্ট হতে চাই’, মেধা তালিকায় স্থান পেয়ে জানাল কস্তুরী

Share:

নিজস্ব প্রতিনিধি : চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় বসেছিল ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন। এবার পাশের হার ৮৬.৮৩ শতাংশ। মুর্শিদাবাদ জেলা থেকে এবার ৯৬ হাজার ছাত্র ছাত্রী মাধ্যমিক দিয়েছিল। ৮৪ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। ফল প্রকাশের পরে দেখা গিয়েছে জেলায় ৫জন দশম স্থান অধিকার করেছে। তাদের মধ্যে রয়েছে বহরমপুরের কস্তুরী সিনহা। মাধ্যমিকে ৬৮৮ নম্বর পেয়ে দশম হয়েছে কস্তুরী সিনহা। সে লাধুরাম তসনিওয়াল সারদা বিদ্যামন্দির স্কুলের ছাত্রী।

এদিন ফলপ্রকাশের পরে কস্তুরী বলেছে, ইচ্ছে ছিল ভালো ফল করার। বাড়ির লোক থেকে শুরু করে শিক্ষকরা তাকে পড়াশোনা করায় সাহায্য করেছে। উদ্বুদ্ধ করেছে। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে সে। ফল কতটা হবে, জানত না সে। কিন্তু চেষ্টা চালিয়ে গিয়েছে। নিজের জেলাকে রাজ্যের মধ্যে সেরা করতে চেয়েছিল কস্তুরী। এদিনের ফল দেখে খুব খুশি। মা-দাদু সহ স্কুলের শিক্ষকদের এই সাফল্যের কৃতিত্ব দিয়েছে সে। সকলেই তাকে উৎসাহিত করেছেন। রুটিন ধরে পড়াশোনা করেনি। ভবিষ্যতে মেডিক্যাল বিষয়ে পড়াশোনা করার ইচ্ছে রয়েছে তাঁর। সেই কারণে সায়েন্স নিয়েই পড়বে সে। পড়াশোনা ছাড়াও গান করা কস্তুরীর ভালোলাগা। গান শেখে সে। আবৃত্তি, লেখালেখি করাও তাঁর শখ।  প্রকৃতির ফটো তুলতে খুব ভালবাসে সে।

বড় হয়ে সাইকো থেরাপিস্ট হতে চায় কস্তুরী। তার কারণ, শরীর নিয়ে সবাই ভাবে। কিন্তু শরীরের ভিত্তি হচ্ছে মন। সেই মন ভালো না থাকলে শরীর ভালো থাকতে পারেনা। মনের জোরেই মানুষ সব করতে পারে। এই ক্ষেত্রে সে তুলে এনেছে স্টিফেন হকিন্সের কথা। মানুষকে বুঝতে ও বোঝাতে পারার ক্ষমতা সে অনুভব করে। সেই বিষয়টিকে কাজে লাগাতে চায় কস্তুরী। মোবাইলের আসক্তি নিয়ে সে বলেছে, মোবাইল দেখা উচিৎ। কিন্তু সেটা পরিমিত হওয়া প্রয়োজন।  মুর্শিদাবাদ থেকে পাঁচজন দশম স্থান অধিকার করেছে। তার মধ্যে রয়েছে কস্তুরী সিনহা, শেখ সাদ হোসেন, প্রত্যয় ঘোষ, শরব্য দেব, দ্যুতিমান দে।

অজয় মুখোপাধ্যায়ের পর দ্বিতীয় মুখ্যমন্ত্রী পেল পূর্ব মেদিনীপুর, শপথের পথে শুভেন্দু

বঙ্গে পদ্ম ফুটতেই ১৩ বছর পর মুক্তি পাচ্ছে পরম-রুদ্রর ‘হাওয়া বদল’-এর সিক্যুয়েল

‘সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বললেন অমিত শাহ

মাধ্যমিকে আশানুরূপ ফল না হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর

জলজীবন মিশনের বকেয়া মিলতে চলেছে, কেন্দ্র ২৭০০ কোটি টাকা দিচ্ছে রাজ্যকে

বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

থালায় সাজানো প্রিয় খাবার, পরলোকে পোষ্য লাকি’র শান্তি কামনায় বিশেষ পুজো দেবের

ঘাড় দিয়ে ৯০০০ কেজির বাস টানলেন এই ব্যক্তি, তোলপাড় সোশ্যাল মিডিয়া

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম দিতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মী, গ্রেফতার ৬

ঝালমুড়ি-রসগোল্লার স্টল, বাজবে রবীন্দ্রসঙ্গীতও, আর কী চমক থাকবে ব্রিগেডের শপথ অনুষ্ঠানে ?