Loading live market data...
Loading active stocks...
Connecting...

আগামী সপ্তাহেই দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, চিন্তায় মধ্যবিত্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: বিরোধীদের আশঙ্কাই সত্যি হতে চলেছে। চার রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট মিটতেই মহার্ঘ হচ্ছে জ্বালানি। একধাক্কায় অনেক টাকা করে বাড়তে পারে পেট্রল-ডিজেলের দাম। আগামী ১৫ মে থেকে বৃদ্ধি পেতে পারে জ্বালানির দাম। এমনটাই কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গিয়েছে। বাংলায় দ্বিতীয় দফার ভোট মিটতেই গত ১ মে থেকে একলাফে ৯৯৫ টাকা করে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম বাড়িয়ে দেয় কেন্দ্রীয় সরকার। যদিও তখন কেন্দ্রের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল, পেট্রল-ডিজেলের দাম আপাতত বৃদ্ধি পাবে না। কিন্তু এখন সুর অন্য।

আরও পডুন: বঙ্গে পদ্ম ফুটতেই ১৩ বছর পর মুক্তি পাচ্ছে পরম-রুদ্রর ‘হাওয়া বদল’-এর সিক্যুয়েল

কেন্দ্রের যুক্তি, মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলার জন্য ভারতের তেলের কোম্পানিগুলির বিপুল পরিমাণে ক্ষতি হচ্ছে। যুদ্ধের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে আচমকাই অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সেই কারণে তেল বিপণনকারী সংস্থাগুলির (ওএমসি) উপর চাপ বাড়তে শুরু করেছে ব্যাপকভাবে। এমনটাই যুক্তি কেন্দ্রের। এতদিন ধরে বর্ধিত উৎপাদন খরচ নিজেরাই বহন করে আসছিল ওএমসি। এর জেরে প্রতিমাসে ৩০ হাজার কোটি টাকার লোকসান হচ্ছে সংস্থাগুলির। গ্রাহকদের উপর সেই ভার এতদিন চাপানো হয়নি। ফলে লাভের পরিমাণ ক্রমশ কমছে, যার জেরেই সরকারের উপর চাপ বাড়াতে শুরু করেছে সংস্থাগুলি।

সূত্রের খবর, লিটার প্রতি ৪ থেকে ৫ টাকা করে দাম বাড়তে পারে পেট্রল ও ডিজেলের। যার ফলে আমজনতার পকেটে ছ্যাঁকা লাগতে চলেছে। সঙ্গে বাজারের সব জিনিসপত্রের দামও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

পলতা ঘাটে চুল,দাড়ি কেটে প্রতিজ্ঞা ভাঙলেন বিজেপির ২ নেতা

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা

পাড়ার ‘বুবাই’ ‘বাংলার মুখ্যমন্ত্রী, নাম ঘোষণা হতেই উচ্ছ্বাস শুরু অধিকারী পাড়ায়

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রিয় খাবার পান্তা ভাত, ভাজা ইলিশ

‘পুণের FTII-এর মতো থিয়েটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠবে বাংলায়’, ঘোষণা অমিত শাহ-র

‘১৫ বছর টলিউডে কোনও রাজনীতি ছিল না’, বাংলায় পালাবদল হতেই বিস্ফোরক রচনা

বারাসতে দুষ্কৃতীদের দখল নেওয়া তৃণমূলের অফিস ফিরিয়ে দিল বিজেপি

আগামী সপ্তাহেই দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, চিন্তায় মধ্যবিত্ত

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর

‘সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বললেন অমিত শাহ