পুরুলিয়ায় উদ্ধার বিজেপি বুথ সভাপতির দেহ , এলাকায় তীব্র চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাতভর নিখোঁজ থাকার পর শনিবার সকালে উদ্ধার হল বিজেপির এক বুথ সভাপতির দেহ। পুরুলিয়ার জয়পুর বিধানসভার অন্তর্গত মফস্বল থানার কানালি গ্রাম থেকে দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি খুনের ঘটনা হতে পারে। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

নিহত বিজেপি নেতার নাম হাবুলাল গোপ। তিনি আড়শা থানার বেলডি এলাকার ২৬৯ নম্বর বুথের সভাপতি ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ তিনি মফস্বল থানার কানালি গ্রামে একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন ভাগ্নে গিরিধারী গোপ। পরে রাত গভীর হলেও আর বাড়ি ফেরেননি হাবুলাল। পরিবারের দাবি, রাত থেকেই তাঁর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু ফোন বন্ধ থাকায় কোনও খোঁজ মেলেনি। এরপর শনিবার সকালে কানালি গ্রাম থেকে তাঁর দেহ উদ্ধার হয়। ঘটনায় রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। জয়পুরের বিজেপি বিধায়ক বিশ্বজিৎ মাহাতো বর্তমানে কলকাতায় শপথ গ্রহণ অনুষ্ঠানে রয়েছেন। সেখান থেকেই তিনি দলীয় কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তাঁর দাবি, মৃত বিজেপি নেতার মুখে রক্তের দাগ এবং পেটে আঘাতের চিহ্ন রয়েছে। যদিও পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে খুনের বিষয়টি নিশ্চিত করেনি।

আরও পড়ুনঃ আগামী সপ্তাহে ইসলামাবাদে পুনরায় আলোচনায় বসতে পারে আমেরিকা ও ইরান

পুলিশ দেহ উদ্ধার করে দেবেন মাহাতো গর্ভনমেন্ট মেডিক্য়াল কলেজ ও হাসপাতালের ক্যাম্পাসে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুরুলিয়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি জানিয়েছেন, “দেহে স্পষ্ট কোনও ক্ষতচিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোের্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।” এদিকে হাসপাতাল চত্বরে এসে আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিতপ্রসাদ মাহাতো দাবি করেছেন, এটি পরিকল্পিত খুন। তাঁর বক্তব্য, শরীরে রক্তের দাগ রয়েছে এবং পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। রাজ্যে সদ্য সমাপ্ত হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের আবহে দলীয় নেতার রহস্যমৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে গেরুয়া শিবিরে।

দিল্লির আশ্রয় ছেড়ে কবে বাংলাদেশে ফিরবেন জানিয়ে দিলেন শেখ হাসিনা

আন্তর্জাতিক মঞ্চে বাংলার মুখ উজ্জ্বল, সোনা জিতে ফিরল বসিরহাটের তিন কন্যা

পয়লা জুলাই থেকেই বন্ধ হয়ে যাচ্ছে একাধিক রেলস্টেশনের রিজার্ভেশন কাউন্টার

শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ, প্রিয় সন্তানকে হারালেন ডাচ তারকা ফুটবলার

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার