‘বিদেশে পড়াশোনা’ নাকি বড় প্রতারণা? জার্মানিতে ভারতীয় পড়ুয়াদের অভিজ্ঞতা ঘিরে বিতর্ক

Share:

নিজস্ব প্রতিনিধি: উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে প্রতি বছর হাজার হাজার ভারতীয় পড়ুয়া জার্মানিতে পাড়ি দিচ্ছেন। সরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি না থাকায় অনেকের কাছেই দেশটি আকর্ষণীয় গন্তব্য। তবে সম্প্রতি সামনে এসেছে এক উদ্বেগজনক বাস্তব ছবি। জার্মানির এক টেক কর্মীর দাবি, সেখানে বহু ভারতীয় ছাত্রছাত্রী প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান এবং ভুয়ো চাকরির প্রতিশ্রুতির ফাঁদে পড়ে শোষণের শিকার হচ্ছেন। 

মিডিয়াম প্ল্যাটফর্মে প্রকাশিত এক লেখায় জার্মান টেক কর্মী জান কামেরাত (Jan Kammerath) দাবি করেছেন, বহু ভারতীয় ছাত্র সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, AI বা ডেটা অ্যানালিটিক্সের মতো কোর্স করতে গেলেও শেষ পর্যন্ত খাবার ডেলিভারির মতো কাজে বাধ্য হচ্ছেন। কারণ, প্রাইভেট প্রতিষ্ঠানের বিপুল ফি ও বাড়তে থাকা জীবনযাত্রার খরচ সামলানো তাঁদের পক্ষে কঠিন হয়ে পড়ছে। তাঁর অভিযোগ, জার্মানির বহু বেসরকারি প্রতিষ্ঠান বিদেশি ছাত্রদের আকৃষ্ট করতে “ফ্যান্সি ডিগ্রি”র প্রচার চালায়। কিন্তু সেই ডিগ্রির অনেকগুলিই ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে স্বীকৃত নয়। ফলে পড়াশোনা শেষ করেও চাকরির বাজারে কোনও সুবিধা মিলছে না। দ

জান কামেরাত (Jan Kammerath) আরও জানান, জার্মানিতে কোনও প্রতিষ্ঠান সহজে নিজেদের “University” বলতে পারে না। তার জন্য সরকারি অনুমোদন প্রয়োজন। সেই কারণেই বহু প্রাইভেট প্রতিষ্ঠান নিজেদের “Business School” বা অন্য নামে পরিচয় দেয়। অনেক ক্ষেত্রেই বিদেশি ছাত্ররা এই পার্থক্য বুঝতে না পেরে ভর্তি হয়ে যাচ্ছেন। রিপোর্ট অনুযায়ী, এই প্রতিষ্ঠানগুলি বিদেশি এজেন্সির মাধ্যমে ভারতীয় ছাত্রদের টার্গেট করে। মোটা বেতনের চাকরি ও উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি দিয়ে বিজ্ঞাপন চালানো হয়। কিন্তু জার্মানির বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি আগের মতো শক্তিশালী নয়। ২০২৪ সালের পর থেকে চাকরির বাজারেও চাপ বেড়েছে বলে দাবি করা হয়েছে। 

আরও পড়ুন: দীর্ঘ ২০ বছর পর ফের অরুণাচল অভয়ারণ্যে দেখা গেল রয়্যাল বেঙ্গল টাইগার

এছাড়াও, বাড়তি টিউশন ফি, বাসস্থান ও খাবারের খরচ সামলাতে গিয়ে বহু ভারতীয় পড়ুয়াকে পার্ট-টাইম কাজ করতে হচ্ছে। অভিযোগ, কিছু বেসরকারি সংস্থা এই পরিস্থিতির সুযোগ নিয়ে তাঁদের কম মজুরিতে শ্রমিকের মতো ব্যবহার করছে। বিশেষ করে বার্লিনে এই ধরনের অনিয়ম বাড়ছে বলেও দাবি করা হয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শ, বিদেশে পড়তে যাওয়ার আগে যে কোনও শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি স্বীকৃতি, কোর্সের মান, চাকরির সম্ভাবনা এবং ভিসা সংক্রান্ত তথ্য ভালোভাবে যাচাই করা জরুরি। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপন বা এজেন্সির কথার উপর নির্ভর করলে বড় আর্থিক ও পেশাগত সমস্যায় পড়তে হতে পারে।

সমুদ্রে স্নান করতে নেমেই বিপত্তি, মন্দারমণিতে নিখোঁজ পর্যটকের দেহ উদ্ধার

রবিবার দুপুরে স্বাদ বদলাতে গরম ভাতের সঙ্গে রাঁধুন ‘ডাব চিকেন’, রইল রেসিপি

হায়দরাবাদে ‘টক্সিক’ ইভেন্টে ধুন্ধুমার কাণ্ড! যশকে দেখতে লাগামছাড়া ভিড়, সাউন্ডবক্স ভেঙে আহত ২ 

মদ্যপ ও বিবস্ত্র অবস্থায় গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা, আটক প্রতিবেশী যুবক

দ্বিতীয় টেস্ট: টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের (বিপক্ষ শ্রীলঙ্কা)

রংপুরে হিন্দু পরিবারে ভয়াবহ হত্যাকাণ্ডের অভিযোগ, বন্ধ বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের দেহ উদ্ধার

তীব্র গরমের পর ফের নিম্নচাপের চোখরাঙানি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ওড়িশা উপকূলে ডুবল পানামার পতাকাধারী জাহাজ! রাতে উদ্ধার দুই, এখনও নিখোঁজ ২২ জন নাবিক

গণেশমূর্তি নিয়ে শোভাযাত্রায় ভয়াবহ বিপর্যয় মুম্বইয়ে, কাঠামো ভেঙে মৃত ২, আহত ৫

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল টোকিও, আহত ২৩

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার