হুগলি থেকে বাইকে চেপে শুভেন্দুর শপথে হাজির ‘বাইক বাবা’

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঘছাল জড়ানো শরীর, গলায় পৈতে, মাথায় জটা-আর সেই বেশেই গর্জন তোলা মোটরবাইকে চেপে শপথগ্রহণ অনুষ্ঠানে পৌঁছে গেলেন দুই সাধুবাবা। পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম সরকার গঠনের ঐতিহাসিক মুহূর্তে হুগলি থেকে আসা এই দুই ‘বাইক বাবা’ মুহূর্তেই কেড়ে নিলেন সকলের নজর।

শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণকে ঘিরে রাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। আর সেই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজেদের অভিনব উপস্থিতির মাধ্যমে আলাদা মাত্রা যোগ করলেন এই দুই সাধু। পরনে বাঘছাল, গলায় পবিত্র উপবীত, কপালে তিলক-সনাতনী ঐতিহ্যের প্রতীক হয়ে তাঁরা বাইক চালিয়ে অনুষ্ঠানে পৌঁছন।

আরও পড়ুন: ‘‌পার্টি চায় আমি–শুভেন্দু একসঙ্গে কাজ করি’‌, শপথের দিন দাবি দিলীপের

অনুষ্ঠানস্থলে পৌঁছে তাঁরা বলেন, “যারা সনাতন ধর্মের আদর্শে বিশ্বাস করে, তারা সব বাধা অতিক্রম করে এভাবেই এগিয়ে যায়।” তাঁদের কথায়, ধর্ম, সংস্কৃতি ও জাতীয়তাবাদের পথেই দেশের উন্নতি সম্ভব। নতুন সরকার গঠনে তাঁরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং শুভেন্দু অধিকারীকে আন্তরিক শুভেচ্ছা জানান। দুই ‘বাইক বাবা’-র এই অভিনব আগমন ঘিরে সাধারণ মানুষের মধ্যেও প্রবল কৌতূহল দেখা যায়। অনেকেই তাঁদের সঙ্গে ছবি তোলেন এবং বক্তব্য শোনেন। রাজনৈতিক আবহের মাঝেও তাঁদের উপস্থিতি অনুষ্ঠানে ভিন্নমাত্রার আকর্ষণ তৈরি করে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের এই ঐতিহাসিক দিনে রাজনীতির পাশাপাশি ধর্মীয় প্রতীক ও সংস্কৃতিরও এক অনন্য মেলবন্ধন দেখা গেল। আর সেই ছবির কেন্দ্রে ছিলেন হুগলির দুই রহস্যময় ‘বাইক বাবা’, যাঁদের আগমন অনুষ্ঠানের অন্যতম আলোচিত মুহূর্ত হয়ে উঠেছে।

নিরামিষাশীদের জন্য বিকল্প উৎস, প্রোটিনের চাহিদা পূরণ করবে কোন ৫ ফল?  

২৯ জুলাই গুরুপূর্ণিমা, জেনে নিন গুরু উপাসনার তিথি ও পুজো পদ্ধতি

টাকা আসছে না ঘরে? সোফার পিছনের দেওয়ালে এই ছবি রাখুন

আজ শনিবার দেবশয়নী একাদশী, ৪ রাশির জাতকদের ভাগ্য চমকাবে

আজকের রাশিফল: প্রচুর ব্যয় হচ্ছে? সঞ্চয়ে মনোযোগ দিন, নয়তো বিপদ বাড়বে…

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫