পদ্মফুলে ভোট দেওয়ায় বিজেপি কর্মীর মাথায় কাটারির কোপ , মহিলাদের শ্লীলতাহানি

Share:

নিজস্ব প্রতিনিধি ,কোলাঘাট: বিজেপিকে ভোট দিয়েছেন,তাই কাটারি দিয়ে বিজেপি কর্মীকে কোপাল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। শ্লীলতাহানি করা হল বাড়ির মেয়েদের।ভোট পরবর্তী হিংসা অব্যাহত কোলাঘাটে।
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার (Kolaghat P.S.)অন্তর্গত মেছেদার দোলুই পাড়ার বাসিন্দা বিজেপি কর্মী রাজু মণ্ডল গত ৬ তারিখ রাতে ডিউটি সেরে বাড়ির পথে যাওয়ার সময় দেখতে পান রাস্তা জুড়ে বেশ কয়েকজন যুবক মাদক দ্রব্য সেবন করছেন।রাস্তা ছাড়তে বলায় যুবকরা রাস্তা ছাড়তে অস্বীকার করে এবং রাজুকে ধাক্কা মারতে শুরু করে এই বলে যে “বিজেপিকে কেনো ভোট দিয়ে আবির মেখে বাড়ি গিয়েছিল”।

কোনোমতে বাড়ি ফেরার পর যখন রাজু মণ্ডল খেতে বসে সেই সময় রাস্তা আটকানো সেই যুবকরা আরও কিছুজনকে সঙ্গে নিয়ে আসে সাথে ধারালো অস্ত্র সহ।বাড়ির গ্রিল ভেঙে তাঁকে মারধোর করে। কাটারিদিয়ে আঘাত করে।রাজু মণ্ডলের স্ত্রী ও মেয়ে ছাড়াতে গেলে তাদেরকেও মারধোর করা হয়।শ্লীলতাহানি করা হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে।

জখম রাজু মণ্ডলকে(Raju Mandal) কোলঘাট খড়িচক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।স্থানীয় বিজেপি নেতৃত্বের সহযোগিতায় থানায় FIR করা হয় ৭ জনের নামে।রাজু মণ্ডল বলেন, কাঠারির কোপ তার কানে লাগে।ঘটনায় তারা যথেষ্ট আতঙ্কিত।তৃণমূল আশ্রিত ওই দুষ্কৃতীদের কঠোর শাস্তির দাবি করেন তিনি। পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে। দুষ্কৃতীদের নামে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।পরিবারের অন্যান্য সদস্যদের অভিযোগ ও বয়ান রেকর্ড করেছে পুলিশ। এই ঘটনা পর থেকে দুষ্কৃতীরা ওই এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে।

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

আর জি কর কাণ্ডে পিঠ বাঁচাতে ঋতব্রতদের শিবিরে নির্মল ঘোষ

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনির পুত্র মোজতবার

স্মারক হিসেবে রাখার সুযোগ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর ঘাস, কত কড়ি গুনতে হবে?

আর জি কর কাণ্ডে ভিসেরা নমুনা ও রিপোর্ট বিকৃতির অভিযোগ, CBI-কে তদন্তের নির্দেশ শিয়ালদহ আদালতের

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক আর. চেঝিয়ান

রবির সকালে হাওড়া ময়দান থেকে বন্ধ মেট্রো, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ঠোঁট কাটার অস্ত্রপচারে অ্যানাস্থেশিয়া! একরত্তির মর্মান্তিক মৃত্যুতে কাঠগড়ায় হাসপাতাল

একেই বলে মাতৃত্ব! খাঁচায় মধ্যে উড়ে আসা পাখির ছানাকে বুকে আগলে রাখল বানর

শ্রাবণ মাসে তারকেশ্বরে পুণ্যার্থীদের ভিড় সামলাতে একগুচ্ছ ট্রেনের ঘোষণা পূর্ব রেলের