দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক আর. চেঝিয়ান

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া! প্রয়াত জনপ্রিয় তামিল পরিচালক এবং চিত্রগ্রাহক আর চেঝিয়ান। দীর্ঘ অসুস্থতার পর শুক্রবার (১০ জুলাই) চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই পরিচালক। যেখানে তিনি গত কয়েক সপ্তাহ ধরে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। তাঁর মৃত্যুতে স্বাভাবিকভাবেই তামিল চলচ্চিত্র মহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অভিনেতা বিজয় সেতুপতি।

তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘শান্তিতে থাকুন, চেঝিয়াঁ স্যার।’ ভক্তরাও শোক প্রকাশ করছেন। অন্যদিকে চলচ্চিত্র নির্মাতা শশীকুমারও তাঁর সঙ্গে একাধিক ছবি শেয়ার করে শোকপ্রকাশ করেছেন এবং লিখেছেন, ‘একজন ভাল চিত্রগ্রাহক শুধু দৃশ্যই তৈরি করেন না, তিনি আবেগের মধ্যেও প্রাণ সঞ্চার করেন। চেঝিয়ান স্যারকে গভীর শ্রদ্ধা জানাই।’ তিনি শিবগঙ্গায় জন্মগ্রহণ করেছিলেন। তবে প্রথম জীবনে তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলেও পরে তিনি চলচ্চিত্র জগতকে বেছে নেন। তিনি প্রখ্যাত চিত্রগ্রাহক পি সি শ্রীরামের কাছে দীর্ঘদিন ক্যামেরার কাজকর্ম শিখেছেন।

এরপর বালাজি শক্তিভেলের ‘কাল্লুরি’ (২০০৭) ছবির মাধ্যমে তিনি চিত্রগ্রাহক হিসেবে তামিল চলচ্চিত্র জগতে পা রাখেন। এরপর ‘থেনমেরকু পারুভাকাট্রু’, ‘পারাডেসি’, ‘জোকার’-এর মতো বেশ কয়েকটি প্রশংসিত তামিল চলচ্চিত্রে চিত্রগ্রহণের কাজ করেন। এরপর ‘পরদেশী’ ছবিতে কাজ করার জন্যে তিনি আন্তর্জাতিক স্বীকৃতি পান। ২০১৩ সালে বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে তিনি শ্রেষ্ঠ চিত্রগ্রহণ পুরস্কার সম্মানে ভূষিত হন। যা তাঁর চিত্রগ্রাহক হিসেবে তাঁর যাত্রাকে আরও প্রশস্ত করে। এরপর তিনি পরিচালনায় অভিষেক করেন। প্রায় ৩৪ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেছেন তিনি। চলচ্চিত্রে তিনি লেখালেখিও করতেন।

বাড়ির ভিতরেই স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ! আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

যুগান্তকারী সিদ্ধান্ত TRAI-র, শুধু কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ

শ্রদ্ধার ‘ইথা’র ভয়ে কাঁটা! প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর, ডিসেম্বরে মুক্তি পাচ্ছে না ‘ফৌজি’

শেষকৃত্যের জন্য ১৫ হাজার টাকা রেখে একই বাড়িতে আত্মঘাতী দুই বোন, চিঠিতে লিখলেন…

 ‘ভাত চুরির’ অপবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারার ঘটনায় আটক ব্যাঙ্ক কর্মী

একই রকম মিষ্টি খেয়ে বিরক্ত? শেষ পাতে রাখুন ছোলার ডালের বরফি

স্ত্রীর কথায় গুরুত্ব দেননি স্বামী! দিনেদুপুরে শ্বশুরের হাতে খুন গর্ভবতী পুত্রবধূ, চাঞ্চল্য হাওড়ায়

ঐতিহাসিক ম্যাচে ‘দুর্বল’ জাপানকে হারাতে কালঘাম ছুটল শ্রেয়সদের

সোনার মেয়ে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

এনকাউন্টারে ঘায়েল জামুইয়ে তরুণীকে যৌন হেনস্তার মূলপাণ্ডা নন্দন যাদব

Asian Games 2026: স্মৃতি-শেফালির চওড়া ব্যাটে ভর করে শ্রীলঙ্কাকে ২১৭ রানের টার্গেট দিল ভারত

বহাল থাকছে গ্রেফতারি পরোয়ানা, কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন পাথরসম্রাট টুলু মণ্ডল

‘শেষ ম্যাচ…সারা জীবনের জন্য’, বিদায়ী ম্যাচে বিশেষ জার্সিতে মাঠে নামবেন মেসি 

গনেশ উৎসব চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা! ফুটন্ত সম্বরের পাত্রে পড়ে মৃত্যু মহিলার