Loading live market data...
Loading active stocks...
Connecting...

১০ কোটি টাকার দাবি জানিয়ে হুমকি ফোন, ফের বিপাকে ‘বিগ বস’ বিজয়ী এলভিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ থেকে রিয়‍্যালিটি শোর তারকা এলভিশ যাদব-কে ঘিরে এবার সামনে এল চাঞ্চল্যকর হুমকির ঘটনা। বিগ বস ওটিটি ২-এর বিজয়ী এলভিশ নাকি কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং-এর কাছ থেকে প্রাণনাশের হুমকি এবং ১০ কোটি টাকার চাঁদাবাজির দাবি পেয়েছেন। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বিনোদন জগৎ ও সোশ্যাল মিডিয়ায়।

সূত্রের খবর,  একটি অচেনা নম্বর থেকে এলভিশের ফোনে হোয়াটসঅ্যাপ কল আসে। সেই সময় তিনি ফোন ধরতে না পারলেও কিছুক্ষণের মধ্যেই একই নম্বর থেকে একটি হুমকি বার্তা পাঠানো হয়। অভিযোগ, বার্তায় নিজেকে রণদীপ মালিক পরিচয় দিয়ে ১০ কোটি টাকা দাবি করা হয়। মাত্র দু’দিনের মধ্যে টাকা না দিলে এলভিশ এবং তাঁর বাবাকে গুলি করে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। একই বার্তা পাঠানো হয়েছিল তাঁর বাবার ফোনেও। ঘটনার পরই এলভিশ পুলিশে অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, হুমকি পাওয়ার পরপরই তিনি সেক্টর-৫৬ থানার আধিকারিকদের বিষয়টি জানান। অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। গোটা ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুনঃ সমুদ্র সৈকতে হাহাকার! আগুনে পুড়ে ছাই ৪০টিরও বেশি অস্থায়ী দোকান

সম্প্রতি নিজের পডকাস্ট সিরিজ পডকাস্ট উইথ এলভিশ – সিজন ২ নিয়ে ব্যস্ত ছিলেন এলভিশ। সেখানে করণ কুন্দ্রা ও অর্জুন বিজলানি-র মতো একাধিক তারকাকে দেখা গিয়েছে। পাশাপাশি মিউজিক ভিডিও ও রিয়‍্যালিটি শো নিয়েও ব্যস্ত ছিলেন তিনি। তবে এবার গ্যাংস্টার চক্রের হুমকি ঘিরে তাঁর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে।

‘আমার বিরুদ্ধে সন্তানদের মগজধোলাই করা হচ্ছে’, মাতৃদিবসে আবেগপ্রবণ সেলিনা

মাছে-ভাতে বিজেপি! ক্ষমতায় এসেই কব্জি ডুবিয়ে ‘মধ্যাহ্নভোজ’ সারলেন দিলীপ ঘোষ

উত্তরবঙ্গ মেডিকেলে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারিতে সাফল্য, নবজন্ম ইসলামপুরের সাবেরার

একের পর এক ম্যাচে খারাপ ফর্ম, কোটি টাকার দুই তারকাকে নিয়ে প্রশ্নের মুখে RCB

ঝাল মুড়ি বিতরণ করে পুরুলিয়া শহরে বিজয় উৎসব পালন করল বিজেপি

নবদ্বীপের সুনাম ধরে রাখতে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার পরামর্শ বিধায়কের

বন দফতর গড়ে তুলল বিশেষ দল, নদীপথে থাকছে অত্যাধুনিক র‌্যাফটিং বোট

প্রথমবার মেয়েকে প্রকাশ্যে আনলেন সূর্যকুমার যাদব, জানালেন নামও

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

অনিশ্চয়তায় আপাতত কলকাতা জুড়ে বন্ধ হয়ে গেল করোনাকালে চালু হওয়া ৫০টি ‘মা ক্যান্টিন’

৬৬টি বাইবেলের বইয়ের নাম বলে India Book of Records-এ শিলিগুড়ির অনিন্দিতা

কবে এবছরের ফলহারিণী পুজো? কোন নিয়ম মানলেই খুলবে কপাল?

এন্টালিতে প্রোমোটারকে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১