Loading live market data...
Loading active stocks...
Connecting...

তামিলভূমে কনিষ্ঠ বিধায়ক, পাঁচ ভাষায় দক্ষ ভোটকুশলী এখন শাসনে

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র ২৯ বছর বয়স, আর অনর্গল বলতে পারেন পাঁচটি ভাষা। রাজনৈতিক অভিজ্ঞতা এবং প্রশাসনিক জ্ঞান তাঁকে ইতিমধ্যেই রাজ্যের অন্যতম সম্ভাবনাময় তরুণ মুখে পরিণত করেছে। তামিলনাড়ুতে বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন প্রজন্মের মুখ হিসেবে দ্রুত আলোচনায় উঠে এসেছেন শিবকাশীর বিধায়ক এস কীর্তনা। রবিবার চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আয়োজিত বর্ণাঢ্য শপথগ্রহণ অনুষ্ঠানে দলের প্রধান বিজয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। একই অনুষ্ঠানে এস কীর্তনাও নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে মন্ত্রী পদে শপথ গ্রহণ করেন।

১৯৯৬ সালে বিরুধুনগর জেলায় জন্ম কীর্তনার। তামিল-মাধ্যম সরকারি স্কুলে পড়াশোনা শেষে তিনি গণিতে স্নাতক এবং পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সক্রিয় রাজনীতিতে আসার আগে তিনি রাজনৈতিক কৌশলবিদ হিসেবে শোটাইম কনসাল্টিং ও আইপ্যাক-এ কাজ করেছেন। রাজনীতি ছিল তাঁর দীর্ঘদিনের স্বপ্ন। তাই এই ক্ষেত্রেই নিজের ভবিষ্যৎ গড়ার সিদ্ধান্ত নিতে এক মুহূর্তও দ্বিধা করেননি এস কীর্তনা। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ছোটবেলা থেকেই জনজীবন ও রাজনীতির প্রতি তাঁর গভীর আগ্রহ ছিল। কীর্তনা বলেন, “আমি সব সময়ই ভেবেছি, একদিন সক্রিয় রাজনীতির অংশ হব। সেই লক্ষ্য থেকেই রাজনৈতিক পরামর্শক হিসেবে কর্মজীবন শুরু করি।” তিনি জানান, নির্বাচনী কৌশলবিদ হিসেবে কাজ করতে গিয়ে দেশের বিভিন্ন প্রভাবশালী নেতার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পেয়েছেন। কীর্তনা এম কে স্ট্যালিন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং এন চন্দ্রবাবু নাইডু-র নির্বাচনী প্রচারে যুক্ত ছিলেন। তাঁর কথায়, “এই অভিজ্ঞতা আমাকে প্রশাসন কীভাবে পরিচালিত হয়, সরকারি সিদ্ধান্ত কীভাবে বাস্তবায়িত হয় এবং আমলাতন্ত্র কীভাবে কাজ করে, তা খুব কাছ থেকে বোঝার সুযোগ দিয়েছে।” কীর্তনা মনে করেন, রাজনৈতিক কৌশলবিদ হিসেবে অর্জিত অভিজ্ঞতাই তাঁকে জনসেবার বৃহত্তর দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করেছে। এখন মন্ত্রী হিসেবে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মানুষের জন্য কার্যকরভাবে কাজ করতে চান তিনি। 

আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

তাঁর আরেকটি বিশেষ দক্ষতা হলো তামিল, ইংরেজি, হিন্দি, তেলুগুসহ পাঁচটি ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারা। কীর্তনার মতে, ভাষাজ্ঞান তাঁকে বিভিন্ন রাজ্যের মানুষের সঙ্গে সহজে সংযোগ স্থাপনে সাহায্য করেছে। ২০২৬ সালের নির্বাচনে তিনি ৬৮,৭০৯ ভোট পেয়ে কংগ্রেস প্রার্থীকে ১১,৬৭০ ভোটে হারান। কীর্তনার কথায়, টিভিকে এমন একটি দল যেখানে রাজনৈতিক বা আর্থিক পটভূমি না থাকলেও কাজের ইচ্ছা থাকলে সুযোগ মেলে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেতন কত? সোমবার থেকেই শুরু হচ্ছে কাজ

মাত্র ৭ ঘন্টায় পক প্রণালী পার করে ইতিহাস গড়লেন বঙ্গতনয়া আফরিন

জশ ইংলিসের চওড়া ব্যাটে ভর করে চেন্নাইকে ২০৪ রানের লক্ষ্য দিল লখনউ

আর্টিস্ট ফোরামে ইস্তফাপত্র পাঠালেন দিগন্ত বাগচী, কেন এমন সিদ্ধান্ত অভিনেতার?

নন্দীগ্রাম আসন কি ছাড়বেন শুভেন্দু?‌ মুখ্যমন্ত্রীর বাসস্থানে এবার আসছে বদল!‌

রবিবার দুপুরে মুখ্যমন্ত্রীর মধ্যাহ্নভোজনে এলাহি আয়োজন,কী কী ছিল পাতে…

ঠান্ডা ঘরে বসা পছন্দ নয়, মানুষের দুয়ারে গিয়ে সমস্যার কথা শুনছেন জয়ী বিজেপি প্রার্থী শঙ্কর

‘সন্তানদের আমার বিরুদ্ধে মগজধোলাই করা হচ্ছে’, মাতৃদিবসে আবেগপ্রবণ সেলিনা

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

অনিশ্চয়তায় আপাতত কলকাতা জুড়ে বন্ধ হয়ে গেল করোনাকালে চালু হওয়া ৫০টি ‘মা ক্যান্টিন’

মাছে-ভাতে বিজেপি! ক্ষমতায় এসেই কব্জি ডুবিয়ে ‘মধ্যাহ্নভোজ’ সারলেন দিলীপ ঘোষ

উত্তরবঙ্গ মেডিকেলে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারিতে সাফল্য, নবজন্ম ইসলামপুরের সাবেরার

একের পর এক ম্যাচে খারাপ ফর্ম, কোটি টাকার দুই তারকাকে নিয়ে প্রশ্নের মুখে RCB