Loading live market data...
Loading active stocks...
Connecting...

জানেন কোন শহরকে ভারতের লেবুর রাজধানী বলা হয়? ৯০% মানুষই বলতে পারবেন না

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গরম পড়লেই রাস্তার মোড়ে মোড়ে দেখা যায় এক গ্লাস ঠান্ডা লেবুর শরবতের ভিড়। রান্না, আচার, সালাদ থেকে শুরু করে নিত্যদিনের খাবারে লেবুর ব্যবহার ভারতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। কিন্তু দেশের কোটি কোটি মানুষের ব্যবহৃত এই লেবুর বড় অংশ যে একটি নির্দিষ্ট শহর থেকে আসে, তা অনেকেই জানেন না। অন্ধ্রপ্রদেশের গুন্টুরই আজ পরিচিত ভারতের “লেমন ক্যাপিটাল” বা লেবু রাজধানী হিসেবে।

উষ্ণ আবহাওয়া, উর্বর মাটি এবং অনুকূল বৃষ্টিপাত-লেবু চাষের জন্য গুন্টুরের পরিবেশ অত্যন্ত উপযোগী। বহু প্রজন্ম ধরে এখানকার কৃষকেরা লেবু চাষের সঙ্গে যুক্ত। ধীরে ধীরে এই চাষই গুন্টুরের অর্থনীতির অন্যতম প্রধান ভরসা হয়ে ওঠে। বর্তমানে জেলার বিশাল পাইকারি বাজার এবং শক্তিশালী পরিবহণ ব্যবস্থা গুন্টুরকে দেশের অন্যতম বড় লেবু বাণিজ্যকেন্দ্রে পরিণত করেছে। গুন্টুরের লেবু বিশেষভাবে পরিচিত তার তীব্র স্বাদ, রসালো গুণ এবং দীর্ঘদিন ভালো থাকার ক্ষমতার জন্য। গরমের মরশুমে চাহিদা বাড়তেই এখানকার বাজারে শুরু হয় ব্যাপক বেচাকেনা। প্রতিদিন ট্রাকে ভরে দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদের মতো শহরে পাঠানো হয় বিপুল পরিমাণ লেবু।

আরও পড়ুনঃ রবিবার দুপুরে মুখ্যমন্ত্রীর মধ্যাহ্নভোজনে এলাহি আয়োজন,কী কী ছিল পাতে…

ব্যবসায়ীদের মতে, গুন্টুরের পাইকারি বাজারে দাম ওঠানামা করলে তার প্রভাব দেশের বিভিন্ন প্রান্তে পড়ে। অতিরিক্ত গরম, অকাল বৃষ্টি বা পোকামাকড়ের আক্রমণে উৎপাদন কমে গেলে সবার আগে তার প্রতিফলন দেখা যায় এখানকার বাজারে। শুধু খাদ্য নয়, ভারতীয় সংস্কৃতিতেও লেবুর বিশেষ গুরুত্ব রয়েছে। অশুভ শক্তি দূরে রাখতে দোকান, বাড়ি বা গাড়িতে লেবু-লঙ্কা ঝোলানোর প্রথা এখনও জনপ্রিয়। তাই প্রতিদিনের জীবনে অপরিহার্য এই ফলের জোগান ধরে রাখতে গুন্টুর আজ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কৃষি ও বাণিজ্যকেন্দ্র হয়ে উঠেছে।

গেরুয়া আলোয় ঝলমল করছে রাজ্যের সচিবালয় ‘নবান্ন’

বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দশম শ্রেণীর ছাত্র

ঘুমানোর সময় ভুল করেও এই দিকে মাথা রাখবেন না! জানুন বাস্তুশাস্ত্র অনুযায়ী সঠিক নিয়ম

নয়াগ্রামে বাজি ফাটাতে গিয়ে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই খড়ের গাদা

নন্দকুমারে জনপ্লাবনে থমকে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দুর কনভয়, তারপর কী ঘটল…

উর্বিলের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে হার মানল পন্থের লখনউ

অ্যাপ অন করলেই টবে পৌঁছবে জল! কীভাবে ফোনের মাধ্যমে যত্ন নেবেন বাগানের?

‘আমার কাছে তুমিই দুর্গা, তুমিই লক্ষ্মী’, মাতৃদিবসে মা তনুজাকে নিয়ে সুন্দর পোস্ট কাজলের

জশ ইংলিসের চওড়া ব্যাটে ভর করে চেন্নাইকে ২০৪ রানের লক্ষ্য দিল লখনউ

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

মেদিনীপুর থেকে আরও চার বিজেপি বিধায়ক মন্ত্রিসভায়, তাঁরা কারা?

বিজেপি ক্ষমতায় আসতেই বন্ধ জুলুমবাজি! এবার যৌন পল্লীতেও উড়ল গেরুয়া আবির

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেতন কত? সোমবার থেকেই শুরু হচ্ছে কাজ