উর্বিলের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে হার মানল পন্থের লখনউ

Share:

নিজস্ব প্রতিনিধি: লখনউকে একা হাতে হারিয়ে দিলেন চেন্নাইয়ের তরুণ তুর্কি উর্বিল পটেল। আজ, রবিবার তাঁর ব্যাট থেকে যেন আগুন ঝড়ে পড়ছিল। লখনউ সুপার জায়ান্টসের বোলারদের নিয়ে ছেলেখেলা করেছেন তিনি। একই সঙ্গে আইপিএলে যুগ্মভাবে দ্রুততম হাফসেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন চেন্নাই সুপার কিংসের ব্যাটার উর্বিল। তাঁর দৌলতেই এদিন লখনউ সুপার জায়ান্টসকে ৫ উইকেটে হারাল চেন্নাই। 

আরও পডুন: জশ ইংলিসের চওড়া ব্যাটে ভর করে চেন্নাইকে ২০৪ রানের লক্ষ্য দিল লখনউ

আজ, রবিবার (১০ মে) চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস ও চেন্নাই সুপার কিংস। এদিন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় টসে জিতে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ধোনিকে ছাড়াই এদিন খেলতে নামে চেন্নাই। প্রথমে ব্যাট করতে নেমে ঝোড়ো ইনিংস খেলেন লখনউয়ের জশ ইংলিস। তাঁর কাঁধে ভর করেই লখনউ ৮ উইকেট হারিয়ে ২০৩ রান তোলে। জয়ের জন্য চেন্নাইয়ের প্রয়োজন ছিল ২০৪ রানের। সেই লক্ষ্যে সহজেই পৌঁছে যায় সিএসকে। এদিনের ম্যাচে লখউয়ের হয়ে ইংশিল ছাড়া সেভাবে কাউকে জ্বলে উঠতে দেখা যায়নি। শুধু শেষ বেলায় ৪৩ রান করে দলের স্কোর একটু বাড়িয়ে দেন শাহবাজ আহমেদ। বড় রান করতে ব্যর্থ হন অধিনায়ক ঋষভ পন্থ, মিচেল মার্শ ও নিকোলাস পুরান।  

জবাবে ব্যাট করতে নেমে পাল্টা ঝড় তোলে চেন্নাইয়ের ব্যাটাররা। হয়ে আজ, রবিবার উর্বিল পটেল করেন ২৩ বলে ৬৫ রান। অধিয়ানক রুতুরাজের ব্যাট থেকে আসে ৪২ রান। ২৮ রান করেন সঞ্জু স্যামসন। আজকের ম্যাচে দুই দলের বোলাররাই মোটের উপর ভালো বল করেন। প্রথমে চেন্নাই সুপার কিংসের হয়ে দুরন্ত বল করেন জিমি ওভারটন। তিনি নেন তিনটি করে উইকেট। দুটি উইকেট নেন অংশুল কম্বোজ। অপরদিকে লখনউয়ের বোলারদের মধ্যে দাগ কাটেন দিগবেশ সিং রাঠি তিনি নেন দুটি করে উইকেট। শাহবাজ আহমেদ নেন দুটি উইকেট। আভেশ খানের ঝুলিতে যায় একটি উইকেট।

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের