ম্যাচ চলাকালীন অশ্লীল ভাষা ব্যবহার, জিতেও কড়া শাস্তির মুখে RCB-এর হেড কোচ

Share:

নিজস্ব প্রতিনিধি: বেঙ্গালুরুর কাছে হেরে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। রবিবার (১০ মে) মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচ চলাকালীন অশ্লীল ভাষা ব্যবহারের অভিযোগ উঠেছে। ম্যাচ চলাকালীন শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিসিসিআইয়ের রোষানলে পড়েছেন আরসিবির প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। আইপিএলের আচরণবিধির ২.৩ ধারা লঙ্ঘনের জন্য তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে।

ম্যাচ চলাকালীন অশ্লীল ভাষা ব্যবহারের অভিযোগে অভিযুক্ত হওয়ার পর আইপিএল গভর্নিং কাউন্সিল আরসিবির কোচকে তার ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে। ঘটনাটি ঘটেছে ১৮তম ওভারে। রান তাড়া করার সময় একটি সিদ্ধান্ত নিয়ে চতুর্থ আম্পায়ারের সঙ্গে উত্তপ্ত তর্কে জড়িয়ে পড়েন অ্যান্ডি ফ্লাওয়ার। দীনেশ কার্তিককে সঙ্গে নিয়ে ফ্লাওয়ার থার্ড আম্পায়ারের সিদ্ধান্তের ভুল প্রমাণ করতে চতুর্থ আম্পায়ারের কাছে যান। অভিযোগ, সেই সময় তিনি প্রকাশ্যে আপত্তিকর ভাষা ব্যবহার করেন, যা সম্প্রচারের অডিওতেও ধরা পড়ে। এই ঘটনাকে আইপিএলের আচরণবিধির ২.৩ ধারা ভঙ্গ হিসেবে চিহ্নিত করেছে বোর্ড। যদিও কার্তিককে কোনো শাস্তি দেওয়া হয়নি, তবে লীগ কর্তৃপক্ষ এই সিদ্ধান্তে পৌঁছেছে  যে, কথা কাটাকাটির সময় ফ্লাওয়ার সমস্ত সীমা অতিক্রম করেছিলেন। 

আরও পড়ুন: মুম্বই ইন্ডিয়ান্সকে ‘আনফলো’ করলেন অধিনায়ক হার্দিক, দল ছাড়ছেন ?

একটি বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, “রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে  আইপিএলের আচরণবিধির লেভেল ১ লঙ্ঘনের জন্য তাঁর প্রযোজ্য ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। অ্যান্ডিকে ধারা ২.৩ লঙ্ঘন করতে দেখা  গিয়েছে যা ম্যাচ চলাকালীন অশ্লীল শব্দ ব্যবহারের সঙ্গে সম্পর্কিত। ঘটনাটি ঘটে ১৭.২ ওভারে, যখন অ্যান্ডি চতুর্থ আম্পায়ারের সঙ্গে আক্রমণাত্মকভাবে কথা বলেন।”  ফ্লাওয়ার অপরাধ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারি অমিত শর্মার দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। 

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১

ফ্রিজ খুলেই চক্ষু চড়কগাছ! বরফের আকৃতি দেখে শুরু ‘হর হর মহাদেব’ ধ্বনি

ইংল্যান্ড-আর্জেন্টিনার ম্যাচে কে হচ্ছেন রেফারি? নাম ঘোষণা করল ফিফা

Jio-র এই প্ল্যানে মিলবে ২০০ দিনের ভ্যালিডিটি, সঙ্গে ৫০০ জিবি ডেটা

বর্ষায় ঘুরতে যেতে চান? কোথায়-কোথায় গেলে দেখা যাবে অপরূপ প্রকৃতি, রইল ৫ ঠিকানা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজে মিসাইল হামলা ইরানের, মৃত্যু ভারতীয় নাবিকের

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান

বৃষ্টিতে ভিজে গিয়েছে শখের জুতো? বর্ষার দিনে এইভাবে যত্ন নিন

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে