২৩ বছরের যুবকের প্রেমে হাবুডুবু ৩৪ বছরের বিবাহিত মহিলা, হোটেল রুমে করুণ পরিণতি!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হোটেল ‘রয়াল ইন’-এর একটি কক্ষ থেকে উদ্ধার করা হলো এক তরুণ-তরুণীর নিথর দেহ। প্রেমের সম্পর্ক থেকে জন্ম নেওয়া এই ট্র্যাজেডি এখন গোটা এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু। ঘটনাটি ঘটেছে ঝাঁসির নবাবাদ থানা এলাকার একটি হোটেলে। হোটেলের রুম নম্বর ২০৫ থেকে ২৩ বছর বয়সী যুবরাজ যাদব এবং ৩৪ বছর বয়সী ভারতীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ দ্রুত তাদের ঝাঁসি মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানিয়ে দেন।

জানা গিয়েছে, যুবরাজ ঝাঁসির চিরগাঁও এলাকার ওপাড়া গ্রামের বাসিন্দা এবং স্নাতক পাশ করে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। অন্যদিকে ভারতী টহরৌলি এলাকার বিবাহিত মহিলা, যিনি স্বামী ও সন্তানের সঙ্গে বসবাস করতেন। পারিবারিক সূত্রে জানা যায়, ভারতীর সন্তানের সঙ্গে যুবরাজের বাড়িতে যাতায়াত ছিল, সেখান থেকেই দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা ও পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। হোটেল কর্মীরা দীর্ঘ সময় কক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে সন্দেহ করেন এবং পুলিশে খবর দেন। পরে নবাবাদ থানার পুলিশ দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দুইজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে।যুবরাজের পরিবারের অভিযোগ, ভারতী তাদের ছেলেকে প্রেমের ফাঁদে ফেলে মানসিকভাবে চাপে রেখেছিলেন এবং ব্ল্যাকমেইল করতেন। পরিবারের দাবি, তাকেই হোটেলে ডেকে এনে বিষ খাওয়ানো হয়েছিল। 

আরও পড়ুনঃ পিজ্জা তৈরিতে ‘থুতু’ ব্যবহার! রেস্তরাঁর কর্মীর তাজ্জব কাণ্ড দেখলে অবাক হবেন আপনিও!

অন্যদিকে পুলিশ জানিয়েছে, মৃত্যুর আসল কারণ জানতে হোটেলের সিসিটিভি ফুটেজ, রেজিস্টার এবং পরিবারের বয়ান খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পুরো ঘটনা স্পষ্ট হবে বলে জানানো হয়েছে। এই ঘটনার পর এলাকাজুড়ে শোক ও চাঞ্চল্য ছড়িয়েছে। 

১০ মিনিটেই ঘরে বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইল ‘গার্লিক বাটার বেকড স্যামন’

রাজ্যে প্রায় ৬ হাজার সরকারি কর্মী নিয়োগ হবে, বড় ঘোষণা মন্ত্রী দিলীপ ঘোষের

লুকআউট নোটিস জারি হতেই ইডি দফতরে হাজির ডিসি শান্তনু সিনহা বিশ্বাস

ভুলে যান তেলের কথা, জলেই বানান ধবধবে ফুলকো লুচি! জেনে নিন সম্পূর্ণ পদ্ধতি

চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, গ্রেফতার ২

বাড়িতেই বানান হোটেলের কায়দায় মশলাদার সোয়া চাপ, স্বাদে হার মানবে আমিষ পদও

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অশ্লীল মন্তব্য সোশ্যাল মিডিয়ায়, গ্রেফতার ২

আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

‘লড়াই নয়, একসঙ্গে কাজ হোক’, ট্রাম্পকে বার্তা চিনা প্রেসিডেন্টের

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

IPL-এ ‘রান মেশিন’ হয়ে উঠেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান, জিতে নেবেন অরেঞ্জ ক্যাপ?

তিলজলা অগ্নিকাণ্ডে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড দমকলের আধিকারিক

মাথায় হেলমেট না থাকায় তিনদিনে ৩ হাজার চালকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা পুলিশের