Loading live market data...
Loading active stocks...
Connecting...

ইডির তলবে সাড়া সুজিতের, পুর নিয়োগ দুর্নীতি মামলায় চলছে জিজ্ঞাসাবাদ

Share:

নিজস্ব প্রতিনিধি: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। আজ, সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে গিয়েছেন তিনি। সুজিতের সঙ্গে ইডির দফতরে হাজিরা দিয়েছেন ছেলে সমুদ্র বসুও।

বাংলায় বিধানসভা ভোটের সময় থেকেই পুর নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সুজিত বসুকে বারবার তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যদিও ভোটপ্রচারের ‘অজুহাত’ দেখিয়ে বারবার হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন তিনি। ভোট মিটতেই গত ১ মে ইডির জেরার মুখে পড়েন বিধাননগরের প্রাক্তন বিধায়ক। সেদিন তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। জিজ্ঞাসাবাদের শেষে ইডির তরফে সুজিত বসুকে ফের হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়। সঙ্গে বেশ কিছু নথিও চাওয়া হয়। সূত্রের খবর, এদিন সকালে ১০টা ৩০ মিনিট নাগাদ সেই সমস্ত নথি সঙ্গে নিয়েই সিজিও কমপ্লেক্সে গিয়েছেন এই তৃণমূল নেতা। সঙ্গে রয়েছেন তাঁর আইনজীবীও। সূত্রের খবর, পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন ইডির আধিকারিকরা। 

আরও পডুন: ‘‌ইস্তেহারে থাকা প্রতিশ্রুতি নিয়ে সরকারের সঙ্গে যোগ থাকবে’‌, বার্তা শমীকের

যদিও এদিন ইডির দফতরে হাজিরার বিষয়ে সাংবাদিকদের সামনে মুখ খোলেননি তিনি। পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে গভীরে যেতেই রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রীকে বারবার জিজ্ঞাসাবাদ করছে ইডি। এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। এর আগে এই বিষয়ে সুজিত বসু জানিয়েছিলেন, ‘১২ জানুয়ারি এই মামলায় তল্লাশি চালিয়েছিল ইডি। যেদিন মনোনয়ন দিতে যাচ্ছিলাম সেদিনও নোটিস পাঠিয়েছিল। এটা ষড়যন্ত্র হচ্ছে। আইনজীবী অমলেশ রায় বলছেন চার্জশিটে আমার নাম নেই। পরবর্তীকালে গোটা বিষয়টি নিয়ে আইনি পথে যাব।’ 

আলিয়া থেকে ঐশ্বর্য, কান চলচ্চিত্র উৎসবে কোন কোন ভারতীয় তারকাদের দেখা যাবে?

জঙ্গলের নীচে গোপন বাঙ্কার! বিজাপুরে মাওবাদীদের আস্তানা থেকে মিলল অস্ত্র-বারুদের ভাণ্ডার

চারদিকে শুধু ‘প্রোটিন’ ট্রেন্ড! শৈশবের ডাল-ভাতের আসল পুষ্টির কথা মনে করালেন আলিয়া ভাট

মুম্বইকে হারানোর পর অশ্লীল অঙ্গভঙ্গি, RCB খেলোয়াড়ের আচরণের ভিডিও ভাইরাল

‘ভক্তদের হয়রানি সহ্য করব না’, কানাডায় কনসার্ট বিতর্কে মুখ খুললেন দিলজিৎ

বিজেপির নিহত কর্মীদের পরিবারের পাশে রাজ্য, নেওয়া হবে সমস্ত দায়িত্ব: শুভেন্দু অধিকারী

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে চলতি সপ্তাহে ভারত সফরে আসছেন ইরানের বিদেশমন্ত্রী

‘সরকারি চাকরিতে আবেদনে বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের ছাড়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রধানমন্ত্রী মোদির বার্তার পর জরুরি বৈঠকে রাজনাথ সিং, বড় কিছু ঘোষণার পথে কেন্দ্র?

ইডির তলবে সাড়া সুজিতের, পুর নিয়োগ দুর্নীতি মামলায় চলছে জিজ্ঞাসাবাদ

পারিবারিক বিবাদের জেরে সুপারি কিলার দিয়ে শ্বশুরকে খুন, আটক জামাই সহ ২

‘‌সীমান্ত রক্ষায় ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর’‌, সিদ্ধান্ত ঘোষণা মুখ্যমন্ত্রীর

১০ বছর পর মুখে ভাত তুললেন বিজেপি কর্মী, কারণ জানলে চমকে যাবেন