Loading live market data...
Loading active stocks...
Connecting...

হোটেলে থাকার সময় এই ভুলগুলি একদমই নয়, ভ্রমণকারীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা!

Share:

নিজস্ব প্রতিনিধি: ভ্রমণ মানেই আরাম, বিশ্রাম আর কিছুটা বিলাসিতার স্বাদ। বাড়ির বাইরে গিয়ে অনেকেই হোটেলে থাকেন শান্ত পরিবেশ ও উন্নত পরিষেবার আশায়। কিন্তু সামান্য অসাবধানতা বা ভুল আচরণই এই আরামদায়ক অভিজ্ঞতাকে ব্যয়বহুল ও ঝামেলাপূর্ণ করে তুলতে পারে। হোটেল শিল্পের অভিজ্ঞরা বলছেন, অনেক পর্যটক না জেনেই এমন কিছু কাজ করেন, যা নিরাপত্তা ঝুঁকি তৈরি করে এবং অতিরিক্ত খরচও বাড়িয়ে দেয়।

 হোটেলে থাকার সময় যে জিনিসগুলি এড়িয়ে চলবেন-

 •তোয়ালে ভাঁজ করে রাখা নয়: ব্যবহৃত তোয়ালে ভাঁজ করলে মনে হতে পারে এটি ব্যবহার হয়নি, ফলে পরিষ্কারের সমস্যা হয়।

•কেটলিতে রান্না নয়: ডিম বা নুডলস সেদ্ধ করা বিপজ্জনক; এতে যন্ত্র নষ্ট ও আগুনের ঝুঁকি থাকে।

•ইস্ত্রি বা হেয়ার ড্রায়ার দিয়ে খাবার গরম নয়: এটি বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

•মিনিবারে অযথা হাত নয়: অনেক পণ্য স্বয়ংক্রিয়ভাবে চার্জ যুক্ত হয়, ফলে বিল বেড়ে যায়।

•আগোছালোভাবে রুম না ফেলা: চেকআউটের সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ভদ্রতা ও দায়িত্বের অংশ।

•লুকানো ক্যামেরা পরীক্ষা করুন: স্মোক ডিটেক্টর ও আয়নার আশপাশ সতর্কভাবে দেখুন ।

•অজানা ওয়াই-ফাই ব্যবহার নয়: ফেক নেটওয়ার্কে তথ্য চুরির ঝুঁকি থাকে।

•রিমোট ও গ্লাস অপরিষ্কার ভাববেন না: এগুলো জীবাণুর উৎস হতে পারে, ব্যবহার আগে পরিষ্কার করুন।

•পোষা প্রাণী লুকিয়ে আনা নয়: হোটেলের নিয়ম ভঙ্গ করলে বড় জরিমানা হতে পারে।

দুটি বিছানা একা ব্যবহার নয়: অপ্রয়োজনীয় ব্যবহার হোটেলের ক্ষতি ও অতিরিক্ত খরচ বাড়ায়।

হোটেলে থাকা মানেই শুধু আরাম নয়, দায়িত্বশীল আচরণও জরুরি। ছোট ছোট ভুলই বড় সমস্যার জন্ম দিতে পারে। তাই পরবর্তী ভ্রমণে এই বিষয়গুলো মনে রাখলে আপনার ছুটি হবে আরও নিরাপদ, সাশ্রয়ী।

নিমিষে বানান বিটরুট বাটারমিল্ক, রোজ খেলে বাড়তে পারে ত্বকের উজ্জ্বলতা

পয়েন্ট টেবিলে শীর্ষ স্থান দখলের লক্ষ্যে ইন্টার কাশীর বিপক্ষে আজ খেলতে নামছে মোহনবাগান

অভয়া কাণ্ডে নয়া মোড়, মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ

গরমে হাইড্রেটেড থাকার সুস্বাদু রেসিপি, ১০ মিনিটে তৈরি  ওয়াটারমেলন ফেটা স্যালাড

AI দিয়ে পরিকল্পিত সাইবার হামলা প্রতিরোধ করল Google

চার বছরের মাথায় ভাঙছে বঙ্গতনয়ার সংসার! মৌনি-সুরজের বিচ্ছেদ নিয়ে বাড়ছে জল্পনা

দলকে জেতানোর পরেও শাস্তি পেলেন দিল্লির অধিনায়ক, কী অপরাধ করেছেন অক্ষর প্যাটেল?

গুরুতর অসুস্থ টুটু বসু, রয়েছেন ভেন্টিলেশনে

মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক চন্দ্রনাথের খুনের পিছনে কে? তদন্তে CBI

দক্ষিণবঙ্গে বৃষ্টি-বিরতিতে বাড়বে গরম, উত্তরবঙ্গে দুর্যোগ চলবে

শেষ পর্যন্ত লড়ে শ্রেয়সের পঞ্জাবকে তিন উইকেটে হারাল অক্ষরের দিল্লি

কামারহাটির বিধায়ক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, কী হয়েছে?‌

‘পশ্চিমবঙ্গের ভাই-বোনেদের কল্যাণই সর্বাধিক গুরুত্বপূর্ণ’, আয়ুষ্মান ভারত চালু নিয়ে পোস্ট মোদির

পালাবদল হতেই ইস্তফা, পদত্যাগ এসএসসি’‌র চেয়ারম্যান–মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির